কেকের ক্যানভাসেই বাংলাদেশের ছবি আঁকেন তাসনুতা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৪৫ পিএম

কেকেই মাতৃভূমির ছবি আঁকেন তাসনুতা আলম। এর মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি। 

প্রথম বাংলাদেশি হিসেবে কেক ইন্টারন্যাশনাল থেকে জয় করেছেন স্বর্ণপদক। এখন অনলাইনে নানা দেশের শিক্ষার্থীদের কেককৌশল শেখান তাসনুতা। 

এক সময় মায়ের পাশে দাঁড়িয়ে কেক বানানো শিখেছেন ব্রিটেন প্রবাসী তাসনুতা আলম। এখন মেয়ের পারদর্শিতায় মুগ্ধ হন মা।

শখের বশে বানানো কেকই যে তাকে বিশ্ব দরবারে নিয়ে যাবে, তা কখনো ভাবেননি। একান্ত ইচ্ছা আর একাগ্রতা তাকে বানিয়েছে কেক মাস্টার।  

image


তাসনুতা আলম জানান, ছোটবেলায় মায়ের হাতে বানানো কেক খেতে খুব মজা লাগতো। সেই মজা লাগার স্বাদই কেন বানানোর প্রতি আগ্রহী করে তোলে তাকে। 

১৫ বছর আগে স্বামীর সাথে যুক্তরাজ্যে পাড়ি দেন তাসনুভা। বিদেশে স্বামী, সংসার আর সন্তান সামলে চাকরি করা অসম্ভব হয়ে ওঠে। কিন্তু শুধু ঘরে বসে থাকতেও নারাজ ছিলেন তিনি।

কিছু করার তাড়না থেকেই পরিচিত মানুষদের বিয়ে, জন্মদিনের মতো নানা অনুষ্ঠানে কেক বানিয়ে সরবরাহ করা শুরু করেন। 

আরও পড়ুন: চিরঘুমে গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ

একদিন বন্ধুর পরামর্শে কেক তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেন। সেই থেকে শুরু। এখন পর্যন্ত ৩০টি দেশে কেক কলাবোরেশনে ইভেন্টে অংশ নিয়েছেন তাসনুতা।

আন্তর্জাতিক আসরে তার যাত্রা শুরু ২০১৭ সালে, কেক ইন্টারন্যাশনাল বার্মিংহাম প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় দিয়ে। ২০১৮ সালে একই প্রতিযোগিতায় পেয়েছেন দুটি ব্রোঞ্জ। 

image


আর ২০১৯ সালে কেক ইন্টারন্যাশনাল লন্ডন প্রতিযোগিতায় তৃতীয়বারের মতো অংশগ্রহণ করে চার ক্যাটাগরিতে একাধারে দুটি স্বর্ণ, দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করেন তিনি।

কেক ইন্টারন্যাশনাল থেকে স্বর্ণপদক জয় করেছেন তিনবার। প্রথম বাংলাদেশি হিসেবে পালন করেছেন কেক ইন্টারন্যাশনালের অফিসিয়াল প্রতিনিধির দায়িত্ব। 

যুক্তরাজ্যের এবারডিন শহরজুড়ে তার কেকের সুনাম। কেকের জমিন আর নকশায় বাংলাদেশকে তুলে ধরছেন তিনি। বহু দেশের কেক আর্টিস্টরা এখন তাসনুতার মাধ্যমে বাংলাদেশকে চেনে। 

শিল্পীর ক্যানভাসের মতো কেকই তার ক্যানভাস। মনের ভাবনা ফুটিয়ে তুলতে থাকেন কেকের গায়ে। শুরুতে কষ্ট হলেও নিয়মিত অনুশীলনের পর ভালোই রপ্ত করেন কারুকাজের দক্ষতা।

কেকের গায়ে যা ইচ্ছে তাই ফুটিয়ে তুলতে পারলেও তিনি তা করেন না। কেক বানানোর সময় এখন মাথায় রাখেন দেশের কথা। 

দেশের ঐতিহ্য খুব দক্ষতার সঙ্গে তিনি কেকের গায়ে ফুটিয়ে তোলেন। এখানেই তার ভিন্নতা। আর এ ভিন্নতাই আকৃষ্ট করে দর্শক, প্রতিযোগী ও বিচারকদের।

বিভিন্ন দেশের শিক্ষার্থীদেরও কেক বানানোর কৌশল শেখান তিনি। এমনি বাংলাদেশে এসেও বেশ কয়েকটি কেক তৈরির কর্মশালা করিয়েছেন তিনি। 

অন্যদিকে, কেক বানানো অথবা এটাকে প্রধান পেশা হিসেবে সামনে এগোনোটা ছিল তাসনুতার চিন্তার বাইরে। এক বন্ধুর উৎসাহে ২০১৩ সালে খোলেন বিজনেস পেজ- কেক টপারস।


মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
হাতে ও মেশিনে তৈরি বিস্কুট এবং কেকের ওপর বর্ধিত মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট কমিয়েছে অন্তবর্তীকালীন সরকার। এসব পণ্যে ১৫ শতাংশ ভ্যাট থেকে অর্ধেক কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
শুধুমাত্র বিশ্বস্ত লোকের অভাবে দেশে রেখে আসা নিজের জায়গা-জমি বেহাত হয়ে যায় অনেক প্রবাসীর। আবার জীবনের শেষপ্রান্তে একা হয়ে যাওয়া মানুষটিও চিন্তায় পড়ে যান সম্পদের নিরাপত্তা নিয়ে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর