চিরঘুমে গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৫ পিএম

প্রখ্যাত গীতিকার ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীর দাফন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে তাকে চিরশায়িত করা হয়।

এর আগে সকাল ৯টায় ধানমন্ডি তাকওয়া মসজিদে কাওসার আহমেদ চৌধুরীর জানাজা হয়। এরপর তার শেষ ইচ্ছানুযায়ীই তাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।  

এ সময় পরিবার ও আত্মীয় স্বজনের পাশাপাশি উপস্থিত ছিলেন সংগীতাঙ্গণের হাতে গোনা কয়েকজন। তারা হলেন ফুয়াদ নাসের বাবু, সামিনা চৌধুরীসহ আরো দু’একজন। তবে তার জানাজা ও দাফনে সঙ্গীতাঙ্গনের তেমন কাউকে না পেয়ে দু:খ প্রকাশ করেছেন অনেকে।  

যেখানে সীমান্ত তোমার কিংবা কবিতা পড়ার প্রহর এসেছে- এর মত অসংখ্য জনপ্রিয় বাংলা গানের জনক কাওসার আহমেদ মঙ্গলবার ৭৭ বছর বয়সে একটি ক্লিনিকে মারা যান। 

কোনো ডাকেই আর তাকে ‘ফেরানো যাবে না’। কথার পিঠে কথা সাজিয়ে যিনি বলেছেন বসন্তের কথা, ভালোবাসার কথা ফিরে আসবার কথা। কয়েক দশকের জনপ্রিয় গানের রচয়িতা কাওসার আহমেদ চৌধুরী নিজেই আজ না ফেরার দেশের বাসিন্দা। 

আরও পড়ুন: গীতিকার কাওসার আহমেদ চৌধুরী আর নেই

দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যা ও রক্তের সংক্রমণসহ একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোকও করেছিলেন। গত সপ্তাহে প্রথমে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। পরে ধানমন্ডি ক্লিনিকে স্থানান্তর করা হয়।  

কাওসার আহমেদ চৌধুরী মূলত একজন গীতিকবি। জ্যোতিষী হিসেবেও তিনি সমান পরিচিত। একটি দৈনিকে ‘আপনার রাশি’ শিরোনামে রাশিফল গণনার মধ্য দিয়ে পাঠকদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেন তিনি।

কুমার বিশ্বজিতের যেখানে সীমান্ত তোমার, লাকী আখন্দের আমায় ডেকো না ফেরানো যাবে না, আইয়ুব বাচ্চুর রুপালী গিটার, সামিনা চৌধুরীর কবিতা পড়ার প্রহর প্রখ্যাত গানগুলোর স্রষ্টা কাওসার আহমেদ চৌধুরী। 

মুক্তিযোদ্ধা ছিলেন কাওসার চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের গোয়েন্দা হিসেবে তথ্য সংগ্রহের কাজ করতেন তিনি। ১৯৪৪ সালের ১৬ ডিসেম্বর সিলেট জেলায় জন্ম কাওসার আহমেদ চৌধুরীর। ছাত্র চারুকলার ছাত্র ছিলেন। লিখতেন কবিতাও। 


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছে আদালত।
বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন প্রয়াত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। শনিবার (৪ জানুয়ারি) দুই দফা জানাজা শেষে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন প্রবীণ চিত্রশিল্পী, নাট্যব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার।
‘রঞ্জনা আমি আর আসব না’, রঞ্জনাকে নিরাশ করলেও এপার বাংলার শ্রোতাদের কাছে বারবার ফিরে আসেন সংগীত শিল্পী অঞ্জন দত্ত। বহু গুণের অধিকারী এই মানুষটি একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, সুরকার, গীতিকার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর