মাদক সেবনের দায়ে ডিএমপির ১০৬ সদস্য বরখাস্ত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৯ পিএম

মাদক সেবনের দায়ে ঢাকা মেট্র্রোপলিটন পুলিশের ১০৬ সদস্যকে চাকুরিচ্যুত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন ভুক্তভোগিদের মামলা না নেয়ায় ঢাকার ১০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আরো বলেন পুলিশকে জনবান্ধব করার অংশ হিসেবে এসব ব্যবস্থা নেয়া হয়েছে

পুলিশের মধ্যে কেউ কেউ মাদকাসক্ত। আবার নিজেই মাদক ব্যবসা করে পুলিশের হাতে ধরা পড়েছেন এমন নজিরও আছে

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে পুলিশকে মাদকমুক্ত করার মিশন শুরু হবার পর ঢাকা মহানগর পুলিশের ১১৩ জন মাদকসেবী সদস্যকে চিহ্নিত করা হয় এদের ১০৬ জনকে চাকুরিচ্যুত করা হয়েছে, বাকিরা প্রক্রিয়াধীন

শনিবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৪৭তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা জানান।

তিনি বলেন, বাহিনী থেকে মন্দ লোকের বিরুদ্ধে জিহাদ চলছে। বাহিনীতে ভালো মানুষের শাসন প্রতিষ্ঠা করার জন্য এবং ভালো মানুষকে রিক্রুট করার জন্য পুলিশের আইজিপি দক্ষতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

চুরি বা ডাকাতি মামলা নিতে থানার পুলিশের এক ধরনের অনীহা থাকে এসব অভিযোগের নিয়ে কেউ গেলে তাদের হয়রানির মানসিকতা থানা পুলিশের আছে স্বীকার করে ঢাকার পুলিশ প্রধান জানান, মামলা না নেয়ার কারণে এরিমধ্যে ১০০ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে

তিনি বলেন, আমরা আমাদের মতো ভেতর থেকে পরিবর্তনের চেষ্টা করে যাচ্ছি। যে সদস্য দুর্ব্যবহার ও খারাপ আচরণ করছে, তার বিষয়ে ন্যূনতম কোন ছাড় দেওয়া হচ্ছে না।

image

ডিএমপি কমিশনার আরও বলেন, ভালো মানুষকে রিক্রুট করার জন্য আইজিপি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। কোনো রকম চাপের কাছে তিনি নতি স্বীকার করছেন না। মেধা অনুসারে একটি পয়সা খরচ করা ছাড়াও তারা চাকরি পাচ্ছেন।

তিনি বলেন, মানুষকে সেবা দিতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। আমাদের যে ঔপনিবেশিক মানসিকতা ছিল মানুষকে প্রজা হিসেবে দেখার, তা থেকে বেরিয়ে একটি সার্ভিস অরিয়েন্টেড বাহিনী তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

১৯৭৬ সালের ফেব্রুয়ারিতে ১২টি থানা আর ছয় হাজার পুলিশ নিয়ে গঠিত হয় ঢাকা মহানগর পুলিশ ৪৭ বছরে ডিএমপি এখন ৩৪ হাজার সদস্যের একটি বিশাল প্রতিষ্ঠান


একাত্তর/টিএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর