ভিডিও কলে ঝগড়া, প্রেমিকের সামনেই প্রেমিকার আত্মহত্যা

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৬:১৮ পিএম

প্রেমিককে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন জান্নাতুল নওরিন এশা (২২) নামের এক তরুণী।

শুক্রবার (৪ মার্চ) সকাল সাড়ে পাঁচটার দিকে গুলশানের সুবাস্তু টাওয়ারের নবম তলার একটি বাসায় এ ঘটনা ঘটে।

জান্নাতুলের মা সানজিদা নাহারের দাবি, প্রেমিককে ভিডিও কলে রেখে ফ্যানের সঙ্গে ঝুলে তার মেয়ে আত্মহত্যা করেছে।

সানজিদা নাহার জানান, তিনি এরশাদ শিকদারের দ্বিতীয় স্ত্রী। জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। ২০০৪ সালে খুলনায় হত্যা মামলায় সন্ত্রাসী এরশাদ শিকদারের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সানজিদা নাহার অভিযোগ করে বলেন, প্লাবন ঘোষ (২৮) নামের এক ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার মেয়ে জান্নাতুলের। বৃহস্পতিবার রাত নয়টার দিকে প্লাবনের সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হয় জান্নাতুল। পরে জান্নাতুলকে বাসার নিচে নামিয়ে দিয়ে যায় প্লাবন। এ সময় দু’জনের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। বাসায় ফিরে জান্নাতুল নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়।

জান্নাতুলের মা আরও বলেন, সকালে মেয়ের ঘরের দরজায় ধাক্কা দিয়ে সাড়া পাওয়া যাচ্ছিলো না। পরে নিরাপত্তাকর্মীর সহযোগিতায় দরজা ভেঙে দেখা যায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে জান্নাতুল। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সানজিদা নাহারের অভিযোগ, প্লাবনকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছে জান্নাতুল। মেয়ের কক্ষের দরজা বন্ধ থাকলেও তিনি বিষয়টি কীভাবে নিশ্চিত হলেন জানতে চাইলে কিছু বলতে পারেননি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, জান্নাতুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন: পুলিশি নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাতের অভিযোগ

জান্নাতুল উচ্চমাধ্যমিক পাস করার পর আর কলেজে ভর্তি হননি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, জান্নাতুল এরশাদ শিকদারের মেয়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর