খিলগাঁওয়ে পা হারানো সেই নারী মারা গেছেন

আপডেট : ০৬ মার্চ ২০২২, ১০:১৫ পিএম

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়া তরুণী মারা গেছেন। ট্রেন দুর্ঘটনায় তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো।

মেয়েটির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২০। পরনে ছিলো সাদা রঙের কামিজ।

রোববার (৬ মার্চ) বিকেলে রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মেহেদী হাসান একাত্তরকে বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে খিলগাঁও রেলগেট এলাকায় রেললাইনে হাঁটুর নিচ থেকে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায় এক নারীকে। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন: আবারো ডিম পেড়েছে বিলুপ্তপ্রায় কচ্ছপ ‘বাটাগুর বাসকা’

বর্তমানে ওই নারীর মরদেহ ঢামেকে রয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর