অর্থের লোভেই আফরোজাকে খুন করে গাড়িচালক

আপডেট : ১৬ মার্চ ২০২২, ০৯:২৪ পিএম

রাজধানীর মধ্য বাড্ডায় আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি নিহতের গাড়িচালক হৃদয় বেপারীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 

টাকা ও স্বর্ণের লোভে গলা কেটে আফরোজা সুলতানাকে হত্যার পর পালিয়ে যায় হৃদয়। সে নিহতের গাড়িচালক ছিল। 

অনলাইনে জুয়ায় আসক্ত হয়ে টাকা অভাবে আফরোজাকে হত্যা করেছে বলে প্রাথমিক জেরায় সে স্বীকার করেছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

বুধবার (১৬ মার্চ), ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিস্তারিত জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

রাজধানীর গুলশানে সেভেন সার্কেল সিমেন্টের এমআইএস ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার ছিলেন আফরোজা সুলতানা। 

গত জানুয়ারিতে বিয়ে করে রাজধানীর মধ্য বাড্ডার এক বাসায় উঠেছিলেন আয়ান-আফরোজা দম্পতি। আফরোজার স্বামীও একই প্রতিষ্ঠানে চাকরি করেন।

ডিএমপির গোয়েন্দা কর্মকর্তা হাফিজ জানান, প্রায় পাঁচ বছর ধরে সিমেন্ট কারখানায় কর্মরত আফরোজার গাড়ি চালক ছিলেন হৃদয়। দীর্ঘদিন কাজ করায় হয়ে উঠেছিল বিশ্বস্ত। 

কিন্তু সেই হৃদয়ই তাঁকে হত্যার পরিকল্পনা করে। প্রথমে চায়ের সাথে ঘুমের ওষুধ, পরে  গলা কেটে হত্যা। গত ১৩ এপ্রিল বাড্ডায় নিজ বাসায় গলাকাটা আফরোজাকে উদ্ধার করে পুলিশ।

১৩ মার্চ ওই বাসার সিসি টিভির ফুটেজে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাড়িতে করে বাসায় ফেরেন আফরোজা। লিফট দিয়ে চলে যান দোতলার নিজ ফ্ল্যাটে। 

কিছুক্ষণ পর গাড়িচালক হৃদয় বেপারি ওপরে যান। প্রায় এক ঘণ্টা পর তাকে নিচে নেমে আসতে দেখা যায়। এরপর ১৫-২০ মিনিট পরই বাসায় ফেরেন আয়ান। 

বাথরুমে স্ত্রী আফরোজার গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। পরে পুলিশকে খবর দেয়ার  ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর হাতে ১৮ বাংলাদেশি জেলে আটক

হাফিজ আক্তার বলেন, গাড়িচালক হৃদয় বেপারীর বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট। রাজধানীর মধ্যবাড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারের পরপর সে কিভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে, স্বর্ণালংকার চুরি করেছে তা দেখিয়ে দেয়। তার দেয়া তথ্যে পার্শ্ববর্তী একটি জায়গা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়।

ডিবির প্রধান জানান, হৃদয় অনলাইনে জুয়া খেলাসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল। সেই টাকা সংগ্রহ করতেই এই হত্যাকাণ্ড।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর