এবার রাজধানীর শিক্ষার্থীদের বৃত্তি দেবে উত্তর সিটি

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০৫:৫২ পিএম

রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের শিক্ষার্থীদের জন্য ডিএনসিসি মেয়র’স স্কলারশিপ চালু হচ্ছে। পড়াশোনার পাশাপাশি পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডে যারা ভালো করবেন তারা এ বৃত্তি পাবেন।

বুধবার (২৩ মার্চ) বনানী মডেল স্কুলে ‘বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি’র উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি বলেন, আমাদের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেমন গুরুজনদের সম্মান করেন সেটিকে অনুসরণ করে গুরুজনদের ও বড়দের সম্মান করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে এবং স্নেহ করতে হবে। কেউ যেন যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে সেই শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে। পড়াশোনার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকতে হবে।

তিনি উপস্থিত শিক্ষার্থীদের বায়ান্নর ভাষা আন্দোলনে ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে বনানী মডেল স্কুল মাঠে একটি শহীদ মিনার নির্মাণের ঘোষণা দেন।

image

তিনি বলেন, বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে জানতে পারবে। বঙ্গবন্ধুর ইতিহাস ও আদর্শকে আমাদের লালন করতেই হবে। বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি স্বাধীন বাংলাদেশ, বঙ্গবন্ধুর কারণেই আমরা পেয়েছি একটি মানচিত্র এবং লাল-সবুজের পতাকা।

আরও পড়ুন: টিসিবির লাইনে দাঁড়াচ্ছেন মধ্যবিত্তরাও

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে কেক কাটেন এবং স্কুলে নির্মিত বঙ্গবন্ধু কর্নার ও লাইব্রেরি উদ্বোধন করেন।

শিক্ষার্থীদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য মেয়র শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বনানী মডেল স্কুল মাঠের ময়লা পরিষ্কার করেন।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর