রাজধানীতে গুলিতে নিহত প্রীতি সম্পর্কে যা জানা গেল

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০১:৫০ পিএম
সামিয়া আফরিন প্রীতি। ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তদের গুলিতে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও বদরুন্নেসা মহিলা কলেজের ছাত্রী সামিয়া আফরিন প্রীতি (২৪) নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না।

কী কারণে এই হত্যাকাণ্ড তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ বলছে, পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। মোটরসাইকেল আরোহী খুনি আগে থেকেই টিপুর গাড়িকে অনুসরণ করে আসছিল।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার আবদুল আহাদ গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যক্তিগত মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-২০-০৩৮০) বাসার দিকে যাচ্ছিলেন টিপু। খিলগাঁও রেলক্রসিংয়ের আগের সিগন্যালে আটকে ছিল তার গাড়ি। তখন মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত এক ব্যক্তি তাকে লক্ষ্য করে অনবরত গুলি চালায়। এতে তিনি ও তার গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ সময় পাশের রিকশায় থাকা এক তরুণীও গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টিপু ও ওই তরুণীকে মৃত ঘোষণা করেন।

জানা যাচ্ছে, মালিবাগের শান্তিবাগ এলাকার ২১৮ নম্বর বাসায় থাকতেন প্রীতি। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে তিনি তার বান্ধবী সুমাইয়ার তিলপাপাড়া এলাকা থেকে বাসায় ফিরছিলেন। তারা দুইজন একই রিকশায় ছিলেন। হঠাৎ গুলির শব্দ হওয়ার পরেই কিছু বুঝে ওঠার আগেই প্রীতি গুলিবিদ্ধ হন।

প্রীতির বাবার নাম জামাল উদ্দিন। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়িতে।

তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে প্রীতি বড়। তিনি বদরুন্নেছা সরকারি মহিলা কলেজে পড়তেন।

image

নিহত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু

তিনি বলেন, আমার মেয়ে শাহজাহানপুর এলাকায় রিকশায় ছিলো। হঠাৎ গুলি এসে তার শরীরে লাগে। সে রিকশায়ই লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের বাসা শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় বলে জানান তিনি।

আরও পড়ুন: রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতাসহ নিহত দুই

একটি সিসি ক্যামেরার ভিডিওতে দেখা যায়, মাইক্রোবাসে চালকের পাশের সিটে বসা ছিলেন টিপু। গাড়িটি এজিবি কলোনি থেকে খিলগাঁও রেলগেইটের দিকে যাচ্ছিল। ইসলামী ব্যাংকের উত্তর শাহজাহানপুর শাখার সামনে মাস্ক পরা একজন কাছ থেকে গাড়িতে গুলি চালায়। এরপর আততায়ী সড়ক বিভাজক টপকে গুলি করতে করতে রাস্তার অন্য পাশে অপেক্ষমাণ মোটরসাইকেলে গিয়ে ওঠেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ১১টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাবিকুন নাহার একাত্তরকে বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমাদের একজন ছাত্রী এভাবে প্রাণ হারালো যা খুবই দুঃখজনক। আমরা ব্যথিত। তার আত্মার শান্তি কামনা করছি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর