রাজধানীতে ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু

আপডেট : ২৫ মার্চ ২০২২, ০৩:০৬ পিএম

রাজধানীর রূপনগর বেড়িবাঁধ এলাকায় দুটি ট্রাক ও একটি পিকআপের ত্রিমুখী সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার (২৫ মার্চ) ভোরে এ দুর্ঘটনার পর আহত অবস্থায় তাদের চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন, কোকাকোলা গাড়ির শ্রমিক রফিক (২৫) ও ট্রাকচালক বাদল (৪৫)।  রফিকের বাড়ি লালমনিরহাট সদরে। বাবার নাম আবু জাফর। অপরদিকে বাদলের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। তার বাবার নাম খলিলুর রহমান। বর্তমানে উত্তরা নলগোলা এলাকায় থাকতেন বাদল।

আহত দুইজন হলেন, ফয়সাল (১৯) ও সেলিম (২৬)।

মৃত রফিকের সহকর্মী জিলানী সর্দার গণমাধ্যমকে জানান, রফিক শ্রমিকের কাজ করতেন। রাতে টঙ্গী থেকে একটি পিকআপে কোকাকোলা নিয়ে শ্যামলী যাচ্ছিলেন। পিকআপের ওপর চারজন ছিলেন। রূপনগর বেড়িবাঁধ এলাকায় গেলে একটি পাথরের ট্রাক ও একটি বালুর ট্রাকের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপের ওপরে থাকা তিন শ্রমিক ও চালক আলম আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে এলে দুইজনের মৃত্যু হয়।

রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, বেড়িবাঁধ এলাকায় একটি গাড়ি আরেকটিকে ‘ওভারটেক’ করতে গেলে ওই তিন বাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

আরও পড়ুন: মধ্যরাত থেকে অনলাইনে মিলবে ট্রেনের টিকিট

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এসময় দুইজনকে মৃত ঘোষণা করেন।

তিনটি গাড়িই জব্দ করা হয়েছে, তবে গাড়িগুলোর মধ্যে কোনটি ওভারটেক করতে গিয়েছিল তা শনাক্ত করা সম্ভব হয়নি।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, সকালে দুর্ঘটনায় আহতদের ঢামেকে নিয়ে আসা হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আর আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ঢাকা মেডিকেলে। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর