বকেয়া বেতনের দাবিতে পথে রেডিও টুডের কর্মীরা

আপডেট : ২৭ মার্চ ২০২২, ০৭:০৪ পিএম

ছয় মাসের বকেয়া বেতন ভাতা সহ সকল ন্যয্য পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর কর্মীরা। 

ভুক্তভোগী কর্মীদের ন্যায্য দাবী আদায়ে গঠিত ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটির আহ্বায়ক মোসকায়েত মাশরেকের সঞ্চালনায় সকাল ১১টায় কর্মসূচি শুরু হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীরা তাদের দুঃখ ও ক্ষোভের কথা তুলে ধরেন এবং অবিলম্বে তাদের বকেয়া বেতন ভাতা সহ সকল ন্যায্য পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন।

অবস্থান কর্মসূচির একপর্যায়ে রেডিও টুডের বিক্ষুব্ধ কর্মীরা কামাল আতাতুর্ক এভিনিউয়ে সড়কের উপরে বসে পড়েন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অনুরোধে আন্দোলনকারীরা সড়ক থেকে উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

কর্মসূচিতে অংশ নিয়ে রেডিও টুডের কর্মীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। তিনি অবিলম্বে ছয় মাসের বকেয়া বেতন পরিশোধে রেডিও টুডে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একইসাথে দাবি আদায়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচির হুশিয়ারি দেন। সকাল ১১টায় শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী বিকাল ৫টা পর্যন্ত অব্যাহত থাকে।

সোমবারও একই স্থানে একই সময়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রথম দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশকায়েত মাশরেক।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর