ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে আকতার হোসেন বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২৯ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
ভোট গণনা শেষে রাত আটটার পর জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মনজুরুল আহসান বুলবুল বিজয়ীদের নাম ঘোষণা করেন।
নির্বাচনে অন্য যারা বিজয়ী হয়েছেন তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে এম এ কুদ্দুস (৬৭৩), সহ-সভাপতি পদে মানিক লাল ঘোষ (৫৩৫), যুগ্ম সম্পাদক পদে খায়রুল আলম (৬৫৫), কোষাধ্যক্ষ পদে আশরাফুল ইসলাম (৭২৯), সাংগঠনিক সম্পাদক পদে জিহাদুর রহমান জিহাদ (৮৬৪), আইনবিষয়ক সম্পাদক পদে এস এম সাইফ আলী (১০৫৯), প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ (৭৬৮), দপ্তর সম্পাদক পদে আমানউল্লাহ আমান (৭২০), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাকিলা পারভিন (৮৮১) নারীবিষয়ক সম্পাদক পদে সুরাইয়া অনু (৭০৫)।
আরও পড়ুন: করোনা টিকা কার্যক্রমে বিশ্বের অষ্টম স্থানে বাংলাদেশ
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি ডিইউজের সবশেষ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু নির্বাচিত হয়েছিলেন।
ডিইউজের এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭১ জন প্রার্থী। মোট ভোটার ছিল দুই হাজার ৯৬৮ জন।
একাত্তর/এসি
