ঘুড়ি ওড়ানোর সময় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৫:২৫ পিএম

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের ছাদে ঘুড়ি ওড়ানোর সময় লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে পড়ে মো: কাওসার আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার (৩ এপ্রিল) সকালের দিকে ঘটনা ঘটে। কাউসার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার শ্রীপুর কসকশিয়া গ্রামের নিরাপত্তাকর্মী আহমদ আলীর ছেলে। পাঁচ ভাই এক বোনের মধ্যে কাউসার ছিল চতুর্থ। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল। 

মৃতের বাবা আহমদ আলী জানান, আমি ওই ভবনের নিরাপত্তা কর্মী হিসাবে কাজ করি এবং পরিবার নিয়ে ওই বাসার নিচ তলায় থাকি। বাড়িটি এখনো নির্মাণাধীন। ছোট ছেলে ওমর ফারুক (৬) ও কাউসার ওই ভবনের পাঁচতলার ছাদে ঘুড়ি ওড়াতে উঠে, সে সময়ে হয়তো অসাবধানতাবশত ভবনের লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় কাউসার।

আরও পড়ুন: রোজায় বাজার নিয়ন্ত্রণ, ব্যবসায়ীদের সতর্ক থাকার নির্দেশ

গুরুতর আহত অবস্থায় কাউসারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মর্গে রাখা হয়েছে।


একাত্তর/আরবিএস 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর