টিপু-প্রীতি হত্যা: পাঁচ দিনের রিমান্ডে আসামিরা

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১০:৪৭ পিএম

রাজধানীতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যায় দায়ের করা মামলায় অভিযুক্ত পাঁচজনকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (৩ এপ্রিল) আদালতে হাজির করা হলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাদের রিমান্ড মঞ্জুর করেন।

অভিযুক্তরা হলেন- মোহাম্মদ ওমর ফারুক, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, সালেহ শিকদার ওরফে শুটার সালেহ, মোরশেদুল আলম ওরফে কাইল্লা পলাশ ও আরফান উল্লাহ দামাল।

গত ২৬ মার্চ মো. মাসুম ওরফে আকাশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর একদিন পর ২৮ মার্চ তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে পুলিশের ১৫ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে শনিবার (২ এপ্রিল) সকালে, রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীটির মুখপাত্র খন্দকার আল-মঈন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে খুন করা হয়।

র‍্যাব মুখপাত্র জানান, মুগদা, শাহজাহানপুর ও মিরপুর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডের সময় নজরদারির কাজে ব্যবহার করা মোটরসাইকেল এবং হত্যার জন্য দেয়া তিন লাখ ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

খন্দকার আল-মঈন বলেন, দীর্ঘদিন ধরে মতিঝিল এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, বাজার নিয়ন্ত্রণ, স্কুল-কলেজের ভর্তি বাণিজ্য ও আধিপত্য বিস্তার নিয়ে টিপু ও হত্যার পরিকল্পকদের মধ্যে বিরোধ বিদ্যমান ছিল। 

যে ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার হয়েছেন, সেই ১০ নম্বর ওয়ার্ডে টিপুর হোটেল রয়েছে, যেখানে তিনি নিয়মিত বসতেন। সেখান থেকেই বাসায় ফেরার পথে টিপুকে হত্যা করা হয়। গ্রেপ্তার চারজন হত্যাকাণ্ডের পরিকল্পনায় সম্পৃক্ততা সম্পর্কে তথ্য দিয়েছে।

আরও পড়ুন: আবারও বাড়লো এলপিজি গ্যাসের দাম

হত্যাকাণ্ড দেশে হলেও তার নিয়ন্ত্রণ দুবাইয়ে হয়েছে দাবি করে র‍্যাব মুখপাত্র বলেন, দেশ থেকে কিলার নাছির, কাইল্লা পলাশসহ আরও কয়েকজন টিপুর অবস্থান সম্পর্কে বেশ কয়েক দিন ধরে মুসার কাছে তথ্য প্রেরণ করত। ঘটনার দিন সন্ধ্যার পর কিলার নাছির আনুমানিক চারবার টিপুর অবস্থান সম্পর্কে মুসাকে অবহিত করে।

টিপু হত্যার পরপরই শীর্ষ সন্ত্রাসী মুসার নাম উচ্চারিত হচ্ছে। পুলিশের ভাষ্য, মুসা প্রকাশ-বিকাশের সহযোগী হিসাবে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। বর্তমানে মুসা দুবাইতে পালিয়ে থাকলেও, সেখান থেকেই খুনসহ অপরাধ জগতের নানা কারবার নিয়ন্ত্রণ করছে। 

২০১৩ সালে রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ডের সামনে যুবলীগ নেতা মিল্কী হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে র‍্যাব জানায়, গ্রেপ্তার চারজনই মিল্কীর সহযোগী ছিলেন। মিল্কী হত্যার সঙ্গে টিপু জড়িত ছিলেন বলে তারা সন্দেহ করতেন। মিল্কী হত্যার মামলার টিপুর নামও দেন তারা। কিন্তু বিচারিক কার্যক্রমে টিপুর নাম বাদ পড়ায় গ্রেপ্তারদের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। টিপু হত্যা পরিকল্পনায় এই বিষয়টিও কাজ করেছে। মিল্কী হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলো তারা। 

উল্লেখ্য, ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরের আমতলী এলাকার রাস্তায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। তার মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে গুলি ছুঁড়ে হেলমেটধারী আততায়ী। ওই সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। আহত হন টিপুর গাড়ি চালক মুন্না।

মাত্র মিনিটখানেকের মধ্যে কাজ সেরে হামলাকারী সড়ক বিভাজক টপকে গুলি করতে করতে রাস্তার অন্য পাশে অপেক্ষায় থাকা একটি মোটরসাইকেলে উঠে পালিয়ে যান। এ ঘটনায় টিপুর স্ত্রী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর