রাজধানীতে চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১২:৩৯ পিএম

রাজধানীর বনানী এলাকার মূল সড়কে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের ঘটনায় বনানী-এয়ারপোর্ট রোডে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল যান চলাচল।

বুধবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে। 

বনানী এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক সার্জেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, চালক ছাড়াও গাড়িতে মালিকের মেয়ে ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নিরাপদে বেড়িয়ে আসেন। তবে গাড়িটি পুরোপুরি পুড়ে গেছে।

তিনি জানান, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের আসতে সময় লাগায় মেট্রো রেলের কর্মীরা গাড়িতে লাগা আগুন নেভানোর কাজ শুরু করে। সিটি কর্পোরেশনের একটি পানির গাড়ি আগুন নেভাতে সহায়তা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।

image


এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা ইসলাম বলেন, আগুনের খবর পেয়েই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়। তবে রাস্তা বন্ধ ও যানজটের কারণে পৌঁছাতে সময় লেগে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ১০টা ৪২ মিনিটে আগুন নির্বাপণ করা হয়। 

আরও পড়ুন: বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেপ্তার

এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গাড়িতে আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর