বিদেশে পাঠানোর টাকা নিয়ে জাল ভিসা ও টিকেট!

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৭:৫৭ পিএম

প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পাঠানোর কথা বলে টাকা নিয়ে একটি চক্র জাল ভিসা ও টিকেট ধরিয়ে দিচ্ছে সাধারণ মানুষকে। 

এরপর তারা রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত আসলে চক্রটি ফোন বন্ধ করে ঠিকানা পরিবর্তন করে ফেলে।  

র‍্যাব জানিয়েছে, রাজধানীর রামপুরা ও হাতিরঝিল থানা এলাকা থেকে এই চক্রের চারজনকে তারা গ্রেপ্তার করেছে।

এই চক্রের মুলহোতা কামরুল এক নারীকে মধ্যপ্রাচ্যের পাঠানোর কথা বলে মৌলভীবাজার থেকে ঢাকা নিয়ে এসে আটকে রেখে ধর্ষণও করেছে বলে জানায় র্যাব। 

সেই নারী র‍্যাবকে ফোন দিলে তাকে উদ্ধার করা হয়। এরপর তারা কামরুলসহ তার আরো তিন সহযোগী খালেদ মাসুদ হেলাল, তোফায়েল আহমেদ ও  জামালকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে জাল ভিসা ও টিকেট তৈরির কম্পিউটার, ১০০টি জাল ভিসার কপি, ১৫০টি জাল টিকেট ও ২৭টি পাসপোর্ট উদ্ধার করা হয়। 

র‍্যাব জানিয়েছে, এদের কাছে জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। তারা ভ্রমন ভিসায় দুবাইয়ে কিছু লোক পাঠিয়েছে যারা এখন সেখানে মানবেতর জীবন যাপন করছেন। 

মানুষের কাছ থেকে তাদের হাতিয়ে নেয়া টাকার পরিমান তিন কোটি বলে জানিয়েছে র‍্যাব।


একাত্তর/এআর
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর