নাহিদকে পেটানো হেলমেট পরাদের চিনতে পারছে না শিক্ষার্থীরা

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৭:৪৩ পিএম

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের সংঘর্ষের আরও ভিডিও প্রকাশ্যে এসেছে। ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে।

এর একটিতে দেখা গেছে, হেলমেট পরা এক যুবক বেধড়ক পেটাচ্ছেন মাটিতে লুটিয়ে পড়া একজনকে। ফেসবুকে ভেসে বেড়ানো এই ভিডিও দেখে সন্তানকে চিহ্নিত করেছেন বাবা।

সংঘর্ষে নিহত নাহিদের বাবা জানিয়েছেন সেদিন এই পোশাকেই ছিলো নাহিদ। তবে ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা বলছেন, তারা হেলমেট পরাদের চিনতে পারছেন না। 

image


ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় হেলমেট পরা এক যুবক ফুটপাতে পড়ে থাকা একজনকে পেটাচ্ছে।

পাশ থেকে একজন তাকে টেনে সরিয়ে দিচ্ছে। তার পেছনে হেলমেট পরা আরও অনেকে ছিলেন। পরে জানা যায়, এই হতভাগ্য তরুণের নাম নাহিদ। যিনি পরে মারা যান।

নাহিদ হোসেন নামের এই তরুণ ডি-লিংক নামের একটি কুরিয়ার সার্ভিসে ‘ডেলিভারিম্যান’ হিসেবে কাজ করতেন।

মঙ্গলবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া নাহিদের বাবা জানান গেঞ্জি দেখে তিনি তার ছেলেকে চিনতে পেরেছেন।

সন্তান হারানোর বিচার তিনি শুধু সৃষ্টিকর্তার কাছে চাইবেন বলেও জানান। নাহিদের বাসা ঢাকার কামরাঙ্গীরচরে। তিনি সাত মাস আগে বিয়ে করেছেন।

ভিডিওটির বিষয়ে জানতে ঢাকা কলেজের বিভিন্ন হলে ঘুরে দুজনকে পাওয়া যায়। কিন্তু ফুটেজ দেখিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে পাশ থেকে কয়েকজন উত্তেজিত হয়ে পড়েন।

আরেকজন ঘটনার কাছাকাছি সময় সেখানে থাকার কথা স্বীকার করলেও হেলমেট পরা কাউকে চিনতে পারছেন না বলে দাবি করেন।

তবে নিউমার্কেটের ব্যবসায়ীরা মনে করেন, সিসিটিভি ফুটেজ দেখলেই বের হবে করা নাহিদকে পেটানোর ঘটনায় কারা জড়িত ছিলো।

এদিকে পুলিশ জানায় নিহত নাহিদের চাচা বাদি হয়ে একটি মামলা করেছেন। তবে বাবার  দাবি তিনি কোন মামলা চান না। নিজে মামলা করবেনও না।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর