মাঠ রক্ষার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা নাগরিক সমাজের

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৮:০৪ পিএম

ঘরে-বাইরে-সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ আর প্রতিবাদের মুখে রাজধানী কলাবাগান এলাকায় খেলার মাঠের জন্য আন্দোলনকারী মা-ছেলে ছাড়া ঘটনাকে প্রাথমিক বিজয় হিসাবে বর্ণনা করে আগামীতে মাঠ রক্ষার আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে নাগরিক সমাজ।

এর আগে রোববার (২৪ এপ্রিল) মধ্যরাতে মুচলেকা নিয়ে কলাবাগান থানা পুলিশ সৈয়দা রত্না ও তাঁর ছেলে প্রিয়াংশুকে ছেড়ে দেয়। তাদেরকে প্রায় ১২ ঘণ্টা থানা হাজতে আটকে রেখেছিলো পুলিশ। তাদের অপরাধ, সৈয়দা রত্না বাচ্চাদের খেলার মাঠ রক্ষার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। 

রোববার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সৈয়দা রত্নার ছেলে প্রিয়াংশুর একটি ছবি ছড়িয়ে পরে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায়, ছেলেটি হলুদ রঙের একটি টি-শার্ট পরে থানা হাজতের মধ্যে অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন। তার মাকেও আটকের খবর ছড়িয়ে পরে।

এই মা-ছেলের অপরাধ এলাকার একমাত্র খেলার মাঠটা তারা রক্ষা করতে চেয়েছিলেন। রুখে দিতে চেয়েছিলেন খেলার মাঠে থানা ভবন নির্মাণের অপচেষ্টা। 

কলাবাগানের তেঁতুলতলা খেলার মাঠে থানা নির্মাণের প্রতিবাদে আন্দোলন করে আসছিলেন সৈয়দা রত্না। রোববার মাঠে ভবন নির্মাণ কাজ শুরুর প্রেক্ষিতে ফেসবুক লাইভ করায় ছেলে প্রিয়াংশুসহ তাঁকে আটক করে পুলিশ।

এই শহরে সেই চাওয়াটুকুও নাকি অপরাধ। তাইতো কলাবাগানের বাসিন্দা সৈয়দা রত্না ও তাঁর ছেলে প্রিয়াংশুকে থানা হাজতে আটকে থাকতে হলো প্রায় ১২ ঘণ্টা।

বিক্ষোভের মুখে অবশেষে রোববার মধ্যরাতে কলাবাগান থানা থেকে ছাড়া পান সেই মা-ছেলে। তবে তার আগে তাদেরকে দিতে হয়েছে মুচলেকা। 

মুচলেকায় কী লেখা ছিলো, এমন প্রশ্নের জবাবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিতোষ চন্দ্র জানান, তিনি তার (সৈয়দা রত্না) ভুল বুঝতে পেরেছেন এবং এমন কাজ তিনি আর করবেন না এটা লিখিত ভাবে জানিয়েছেন।

আরও পড়ুন: তেঁতুলতলায় নয়, থানার জন্য বিকল্প জায়গা খোঁজার নির্দেশ

এর আগে তাদের মুক্তি দাবিতে থানার সামনে অবস্থান নেন কলাবাগানের মানুষজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। মা-ছেলের আটকে রাখার ঘটনাকে ক্ষমতার অপপ্রয়োগ বলছেন তারা। 

এদিকে কলাবাগানের সেই মাঠ রক্ষায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এই ইস্যুতে সোমবার বিকেলে কলাবাগান এলাকার তেঁতুলতলা মাঠে ডাকা হয়েছে এক প্রতিবাদ সমাবেশ। 

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ”৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এই সভার আয়োজন করা হয়।  
জলবায়ু-সহনশীল সমাধানের মাধ্যমে সুবিধাবঞ্চিত চা-বাগান জনগোষ্ঠীর নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) সেবা উন্নত করতে সিটি ব্যাংক ও অক্সফাম ইন বাংলাদেশ এখন থেকে একসঙ্গে কাজ করবে।
প্রতিটি সফল ব্র্যান্ডের পেছনেই থাকে একটি শক্তিশালী গল্প আর সেই গল্পকে সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তোলার কাজটাই নিপুণভাবে করে যাচ্ছে ‘Iconic Wave’। উদ্যোক্তা মো. মোহিন উদ্দিনের হাত ধরে গড়ে ওঠা...
আন্তর্জাতিক সম-মজুরি দিবস ২০২৬ উপলক্ষে নারী-পুরুষের সমান মজুরির অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পোশাকশ্রমিকদের প্রত্যক্ষ অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানের...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর