রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমান জাল টাকাসহ গ্রেপ্তার দুই

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৩:১০ পিএম

কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সাড়ে ১৬ লাখ টাকার জাল নোটসহ দু’জনকে গ্রেপ্তার করেছে ১৪- আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

গ্রেপ্তাররা হলেন- উখিয়ার উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা জাম বাগান এলাকার মোহাম্মদ রহিম (২৩) ও সারোয়ার কামাল (২০)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) গণমাধ্যমকে দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে লম্বাশিয়া ক্যাম্পে টহল দেওয়ার সময় একটি মোটরসাইকেলকে থামানো হয়। এ সময় মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষভাবে রাখা সাড়ে ১৬ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই দুইজন জানান, সামনে ঈদ তাই এই সময় মানুষ কেনাকাটা করতে টাকা ব্যবহার করবেন। আর অধিকাংশ রোহিঙ্গা এসব বাংলা টাকা খুব একটা চেনেন না। তাই ঈদ উপলক্ষে এসব জাল নোট ক্যাম্পে ছড়িয়ে দিতেই তারা নিয়ে যাচ্ছিলেন।

এসপি নাঈমুল আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসএ

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর