মোরসা‌লিনের মৃত্যু ইটের আঘাতে, পরীক্ষায় নাহিদের ফুটেজ

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০১:৫৯ পিএম

নিউমা‌র্কেটে সংঘর্ষের নিহত মোরসা‌লিন ইটের আঘা‌তে মারা গে‌ছেন। এছাড়া একই ঘটনায় নিহত নাহিদের হত্যার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের কাজ অনেকদূর এগিয়েছে।

ডিএমপির যুগ্ম কমিশনার মাহবুব আলম বুধবার (২৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্তের পাশাপাশি গ্রেপ্তারে অভিযান চলছে।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মী ও ব্যবসায়ীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন দোকান কর্মচারী মোরসালিন (২৬)। তিনি ব্যবসায়ীদের পক্ষ হয়ে সংঘর্ষে অংশ নিয়েছিলেন।

অপরজন কুরিয়ার সার্ভিসের ডেলিভারিম্যান নাহিদ হাসান (২২)।

আরও পড়ুন: বরিশালে রেল চলবে

প্রসঙ্গত, সোমবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়। যা চলে ২১ এপ্রিল প্রথম প্রহর পর্যন্ত। পরে চার ঘণ্টার বৈঠক শেষে সমঝোতা হয় দুইপক্ষের।

এ সংঘর্ষে মোট চারটি মামলা হয়েছে। যার দুইটি করেছে পুলিশ, দুইটি নিহতদের পরিবার।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর