করোনা এখনও যায়নি, মানতে হবে স্বাস্থ্যবিধি: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৮:৪৪ পিএম

করোনা এখনও যায়নি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৭ এপ্রিল) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া এলাকার শুভ্র সেন্টারে আয়োজিত ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ে অবহেলা করা যাবে না। করোনা এখনও যায়নি, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, মাস্ক ব্যবহার করতে হবে। যতোটুকু সম্ভব সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

জাহিদ মালিক বলেন, দেশে এখনও অনেক দরিদ্র মানুষ আছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বিভিন্ন কাজ করে চলেছেন। এই রমজানেও গৃহহীন মানুষকে প্রায় ৩০ হাজার বাড়ি দিয়েছেন। ইতিমধ্যে ‍গৃহহীনদের ৬ লাখ বাড়ি দিয়েছেন। ভবিষ্যতে গৃহহীনদের এই বাড়ি আরও দেবেন। তিনি প্রত্যেকটি মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দেবেন।

আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানিকগঞ্জসহ সারাদেশে অনেক ‍উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করেছে। বয়স্ক ও বিধবা ভাতাসহ নানা সুযোগ-সুবিধা দিয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমুখ।


একাত্তর/এআর

২৪ ঘণ্টায় দেশে ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ২৮ শতাংশে।গতদিন ২৬ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ৪৬ শতাংশ।বৃহস্পতিবার বিকেলে...
২৪ ঘণ্টায় দেশে ২৬ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ৪৬ শতাংশে।গতদিন ৩৭ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ২ দশমিক ০১ শতাংশ।বুধবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ৪৩ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে দুই দশমিক ০৯ শতাংশে।গতদিন ২৮ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৭৯ শতাংশ।সোমবার বিকেলে স্বাস্থ্য...
২৪ ঘণ্টায় দেশে ১২ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ৮৭ শতাংশে।গতদিন ২০ রোগী শনাক্তের তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। হার ছিলো ১ দশমিক ৮৮ শতাংশ।শনিবার বিকেলে স্বাস্থ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর