নিজ ফ্ল্যাট থেকে তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০৩:৫০ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নিশ্চিত করেছেন জাবির নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিক উর রহমান।

তিনি বলেন, ‘উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নিজ ফ্ল্যাটে অধ্যাপক তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। আমরা একই গেটের পাশাপাশি ভবনে থাকি। আজ সকালে ভেতর থেকে তার ফ্ল্যাটের দরজা বন্ধ পেয়ে একাধিকবার খোলার চেষ্টার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’

‘তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে, মাথা ঘুরে পড়ে গেলে যেমন হয়, আমরা তেমনই দেখেছি। ঘটনার সময় তার বাসায় আর কেউ ছিলেন না।' 

তারেক শামসুর রেহমানের স্ত্রী ও এক মেয়ে যুক্তরাষ্ট্রে বাস করেন। 


তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।

অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের বাংলাদেশ, দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক রাজনীতি নিয়ে অনেক গ্রন্থ রয়েছে। বই লেখার পাশাপাশি তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম লিখতেন। দেশের অন্যতম রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। বছর দুই আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান তিনি। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জাবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জ্যাবস’ -এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর