‘জ্যাবস’ -এর নতুন কমিটি ঘোষণা

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জাবি)-এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘জ্যাবস’ -এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির নাম প্রকাশ করা হয়।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. আইরিন আখতার।

নতুন এই কমিটিতে আইবিএ-জাবির প্রথম ব্যাচের শিক্ষার্থী এবং এসিআই কনজ্যুমার ব্র্যান্ডস লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ২২তম ব্যাচের শিক্ষার্থী মাশাহেদ হাসান সিমান্তা।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিতরা হলেন- সাদিয়া শারমিন (সহ-সভাপতি), সাগর হাসনাত (কোষাধ্যক্ষ)।

এছাড়া নবগঠিত কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইউনিলিভারের চ্যানেল ম্যানেজার তাসফিয়া জিন্নাত, আইবিএ-জাবির শিক্ষক পলাশ সাহা এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট খালিদ হোসেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নবগঠিত এই কমিটি আইবিএ-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞান বিনিময় এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা আগামীতে প্রতিষ্ঠানের উন্নয়নেও সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

একাত্তর/আরএ
লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপকমিটির সদস্য দুরন্ত বিপ্লবের মৃত্যুর ঘটনায় লঞ্চের সুকানিসহ ছয় জনকে...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার বাসা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর