ঢামেকে ঈদ শুভেচ্ছা বিনিময় স্বাস্থ্যের কর্মকর্তাদের

আপডেট : ০৩ মে ২০২২, ১০:০৭ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রোগী এবং স্বাস্থ্য কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। এসময় তারা চিকিৎসক, নার্স এবং রোগীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (৩ মে) দুপুরের দিকে তারা ঢামেকের স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন বিভাগে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন আহমেদুল কবীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের টিম ঢামেক হাসপাতাল পরিদর্শন করেন। 

এ সময় তারা রোগীদের জন্য সরবরাহ করা মানের খাবার নিয়েও সন্তোষ প্রকাশ করেন।

image


ঢামেকের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপ পরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, ঈদের দিনেও ঢামেক তার সেরা সেবাটাই নিশ্চিত করতে চায়। 

আরও পড়ুন: এ যেন বন্যপ্রাণী আর মানুষের মিলন-মেলা

জানা যায়, ঈদ উপলক্ষে আজ খাবারের তালিকায় ছিল পোলাও, দুই পদের মাংস, কোরমা, সালাদ, ফল। সকালে দেওয়া হয় সেমাইসহ অন্য নাস্তার উপকরণ।

এছাড়া ঈদের দিনেও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিসহ বিভিন্ন ওয়ার্ডে রোগী দেখেছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর