রমনায় বাইক দুর্ঘটনায় নারী আরোহীর মৃত্যু

আপডেট : ০৭ মে ২০২২, ০১:০৪ পিএম

রাজধানীর রমনায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নারী আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।

শুক্রবার (৬ মে) মধ্যরাতে রমনার হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড়ে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে রাস্তায় ছিটকে পড়েন ওই নারী। রোড আইল্যান্ডে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি।

দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় তাদের দু'জনকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালকের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলেও জানান চিকিৎসক। 

জানা গেছে, নিহত নারী নিশি (২২) তার স্বামী লালন আহমেদের সাথে পুরান ঢাকায় বসবাস করতেন। মোটরসাইকেল চালক মোস্তফা কামাল (৩০) মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় থাকেন। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী। 

রমনা থানার সহকারী উপপরিদর্শক মাসুম জানান, ডিউটিকালীন রাস্তায় পড়ে থাকতে দেখে দু'জনকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মদ্যপান করে মোটরসাইকেল চালাচ্ছিল মোস্তফা কামাল, জানান এই পুলিশ কর্মকর্তা। 

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত চালককে জরুরি বিভাগে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।


একাত্তর/জো 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড দেশের মোটরসাইকেল ব্যবহারকারীদের প্রতিদিনের যাতায়াতকে আরও আরামদায়ক, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী করতে বাজারে এনেছে হোন্ডা শাইন ১০০ ডিএক্স। 
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর