ঈদে বাইক দুর্ঘটনায় পঙ্গু হাসপাতালেই মারা গেছেন ৬০ জন

আপডেট : ০৭ মে ২০২২, ০৯:০৬ পিএম

এবারের ঈদে চলাচল করা যানবাহনের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলো দুই চাকার বাহন মটর সাইকেল। দূরের যাত্রায় পথে নেমেছিলো লাখ লাখ মটর সাইকেল। 

দূরপাল্লার যাতায়াতে দুই চাকার বাহন সব সময়ই ঝুঁকিপূর্ণ। এবারের ঈদযাত্রা যেন সেটিরই প্রমাণ দিলো। গেলো কয়েক দিনে মটর সাইকেল দুর্ঘটনায় হতাহতের খবরও ছিলো বেশি।

তাই সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানেও এগিয়ে ঝুঁকিপূর্ণ এই বাহন। ঈদের ছুটির চারদিনে মোটর সাইকেল দুর্ঘটনায় কেবল ঢাকার পঙ্গু হাসপাতালেই মারা গেছে ৬০ জন। 

আর চিকিৎসা নিয়েছে আটশ’ জনেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগেরই বয়স ত্রিশের নিচে। সেই সঙ্গে ভর্তি হওয়া রোগীদের একটি বড় সংখ্যাই মোটরবাইক চালক, না হয় আরোহী।  

ঈদযাত্রায় এমনই এক দুর্ঘটনায় আহত হয়েছিলেন ৫০ বছরের সিরাজ। তিনি কুমিল্লায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তার জখম ছিলো গুরুতর। 

উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে আনা হচ্ছিলো রাজধানীর পঙ্গু হাসপাতালে। কিন্তু আসার পথেই মারা গেছেন তিনি। এমন খবরে শুরু হয় স্বজনদের আহাজারি। মাটি হয় ঈদ। 

আবার, বরিশাল সদর হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয়েছে ৩৫ বছর বয়সের এক যুবক। তিনিও আহত হন মোটর সাইকেল দুর্ঘটনায়। 

তবে সেই দুর্ঘটনায় তার দুই বন্ধু মারা গেছেন ঘটনাস্থলেই। এখন তার পা রক্ষা করা যাবে কিনা তা নিয়েই শঙ্কায় আছেন স্বজনরা। 

image


ঢাকা পঙ্গু হাসপাতালে মোটরসাইকেল দুর্ঘটনায় এমন হতাহতের চিত্র অনেক। কর্তৃপক্ষ জানাচ্ছে, এবার ঈদের চারদিনে শুধু পঙ্গু হাসপাতালেই মোটর সাইকেল দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছে। 

আর, চিকিৎসা নিয়েছে কমপক্ষে আটশ’জন। এখনও ভর্তি আছেন অনেকে। যাদের বেশিরভাগের বয়স ত্রিশের নিচে বলে জানালেন হাসপাতালটির সহযোগী চিকিৎসক ডা. সাগির আহমদ।

আরও পড়ুন: ট্রেনে রাজধানীতে ফেরার শেষমুহূর্তে যতসব ভোগান্তি

শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা বলছেন, দুর্ঘটনায় হাত-পা বিচ্ছিন্ন হওয়া রোগীদের বিচ্ছিন্ন অঙ্গটি নিয়ম মেনে ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে আনা হলে সেটি প্রতিস্থাপন করা সম্ভব। 

স্বাস্থ্য অধিদপ্তর এর পরিসংখ্যান বলছে, সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৫ জন মানুষের মৃত্যু হয়। আর দুশ’রও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করে। 


একাত্তর/এসি

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর