আবারো ভোজ্যতেলের বাজারে ভোক্তা অধিদপ্তর

আপডেট : ০৮ মে ২০২২, ০৭:১০ পিএম

সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি তদারকি ও বাড়তি দাম নিয়ন্ত্রণে আবারও মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

রোববার কারওয়ান বাজার কিচেন মার্কেটে খুচরা পর্যায়ে তেলের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয় তবে এদিন তেলের সরবরাহ সংকট ছিল না

ঈদের আগে থেকেই বাজারে ভোজ্যতেলের সংকট চলছিলো এর মধ্যেই গেলো বৃহস্পতিবার সয়াবিন তেলের দাম লিটারে ৩৮ টাকা বাড়ায় বাণিজ্য মন্ত্রণালয়

সরকার বেঁধে দেয়া দামে তেল বিক্রি হচ্ছে কি না এবং ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি তদারকি করতে রোববার কারওয়ান বাজারে আসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

তবে এদিন বাজারে সয়াবিন তেলের কোন সংকট দেখা যায়নি ব্যবসায়ীরা বলছেন, বাজারে পর্যাপ্ত তেলের সরবরাহ রয়েছে

খুচরা বাজারে তেলের দাম বেশি রাখায় এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়

আরও পড়ুন: স্ত্রী ও দুই মেয়েকে গলা কেটে হত্যা, আটক দন্ত চিকিৎসক

ভোক্তা অধিকার বলছে, শুধু পাইকারিতে নয়, খুচরা পর্যায়েও তেলের দাম নিয়ে কারসাজি করলে মোবাইল কোর্টে জরিমানার পাশাপাশি মামলা করা হবে

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, তেল মজুদ করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলেও ব্যবস্থা নেবে তারা


একাত্তর/আরবিএস  

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
চলতি বছরের শুরুতে অ্যান্টার্কটিকা (কুমেরু) অভিযান সফলভাবে সম্পন্ন করার পর, এবার উত্তর মেরুর ‘হাই আর্কটিক’ বা সুমেরু অঞ্চলে নতুন এক রোমাঞ্চকর অভিযানে নেমেছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর আবু মোহাম্মদ...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর