চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন ছুটবে আগামী বছরই

আপডেট : ০৯ মে ২০২২, ০৮:৩৭ পিএম

চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের রামু পর্যন্ত রেলপথের কাজ দ্রুত শেষ করতে, পুরোদমে কাজ করছে রেল মন্ত্রণালয়। 

পথটি চালু হওয়ার পর কক্সবাজারের পর্যটন-অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে মনে করেন এলাকাবাসী। রেল কর্মকর্তারা জানান, এই পথে রেল চলবে ২০২৩ সালে। 

দোহাজারী থেকে রামু পরে ঘুমধুম পর্যন্ত সম্প্রসারিত হবে রেললাইন। থাকবে ৯টি স্টেশন। এর একটি তৈরি হবে শামুকের আদলে।

এগুলো হলো—সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলাহাজারা, ঈদগাঁও, রামু, কক্সবাজার সদর, উখিয়া ও ঘুমধুম। সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালী নদীর ওপর নির্মাণ করা হচ্ছে তিনটি বড় সেতু।

এ্যানিমেশন চিত্রে কক্সবাজারের রেললাইনের নান্দনিক পরিকল্পনার কিছুটা এসেছে। তবে ঘুমধুম পর্যন্ত ২৮ কিলোমিটার রেল সম্প্রসারণের কাজ পরিকল্পনা থেকে বাদ দেয়া হয়েছে।

শুরুতে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং কক্সবাজার থেকে মিয়ানমারের কাছে ঘুমধুম পর্যন্ত ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণে পরিকল্পনা নেয়া হয়।

২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার এবং রামু-ঘুমধুম পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রকল্প বাস্তবায়ন হলে পর্যটক পরিবহন ছাড়াও কম খরচে মাছ, লবণ, কাগজের কাঁচামাল, বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা যাবে।

রেলওয়ে মন্ত্রনালয়ের এই প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী ফারহাদ হোসেন বলেন, চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রকল্পের কাজ এগিয়েছে ৭০ শতাংশ। 

এরই মধ্যে বসানো হয়েছে কক্সবাজার অংশের প্রায় ১০ কিলোমিটার রেল ট্র্যাক, কালভার্ট, লেভেল ক্রসিং, হাইওয়ে ক্রসিংয়ের নির্মাণ এগিয়ে ৬০ শতাংশে এসে থেমেছে।

তাছাডা নির্মাণ চলছে সমুদ্রের শামুকের আদলে দৃষ্টি নন্দন আইকনিক রেল স্টেশন। এলাকার লোকজন বলছেন, এই রেললাইন পর্যটকদের যাতায়াত আরাম ও নিরাপদ করবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশিদ জানান, রেল চলাচল শুরু হলে কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশ ও এখানকার মানুষের জীবন মানে পরিবর্তন আসবে চোখে পড়ার মতো।

রেল মন্ত্রণালয় আশা করছে, ২০২৩ সালের মধ্যে এই এই পথে ছুটবে ট্রেন। আর সেই লক্ষ্যেই সব কাজ এগিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 

একাত্তর/এআর

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে সৈকত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব (ওয়াইআরসি)।
হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর চারদিন পেরিয়ে গেলেও এখনও সন্ধান মেলেনি ১৩ বয়সী হিমুর।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা যুবদল ও ছাত্রদলের উদ্যোগে
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর