রোগীর মন ভালো রাখতে নাচলেন ঢাকা মেডিকেলের ৩ ডাক্তার

আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ০৭:১০ পিএম

অন্যান্য রোগে রোগীর পাশে স্বজন-পরিজন থাকার সুযোগ থাকলেও করোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে সে সুযোগ নেই। 

ফলে অসুস্থতার পাশাপাশি রোগীরা অতিরিক্ত নিঃসঙ্গতায় ভুগছেন। 

ভাগ্যে মৃত্যু লেখা থাকলে শেষ সময়ে আত্মীয়-স্বজনদের দেখতে পাওয়া যাবে কি-না সে চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পড়ছেন। 

এমতবস্থায় ডাক্তার, নার্স ও চিকিৎসাকর্মীরা যেন রোগীর একমাত্র ভরসা, প্রধান সঙ্গী।  

চিকিৎসার পাশাপাশি তাই ডাক্তারদের অতিরিক্ত ভূমিকা রাখতে হচ্ছে রোগীর মুখে হাসি ফোটাতে। 

রোগীর মন ভালো রাখতে, নিঃসঙ্গতা কাটাতে, পারিবারিক আবহ তৈরি করতে দেশে দেশে ডাক্তারদের দ্বারা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে করোনাকালে।

এবার এমনই এক চিত্র ফুটে উঠলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। 

এই হাসপাতালের তিনজন ডাক্তার কৃপা বিশ্বাস, শ্বাশত চন্দন ও আনিকা হোসেন খান নৃত্য পরিবেশনের মাধ্যমে রোগীদের মন ভালো রাখার চেষ্টা করলেন।  

নৃত্যের ভিডিওটি নিজের ফেসবুক ওয়ালে ছেড়েছেন ডাক্তার শ্বাশত চন্দন। লিখেছেন, 'Surgeons' Dance for inspiring the doctors treating Covid-19 attacked patients.'। 

লন্ডন প্রবাসী গায়ক মুজা এর ‘নয়া দামান’ গানটির সাথে নাচেন তারা। নাচের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পাশাপাশি প্রশংসা কুড়িয়েছে সব মহলে। 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর