এ যেন পুরোনো চেহারায় ফেরা করোনা! একদিনের ব্যবধানে দৈনিক সংক্রমণের হার বাড়লো দুই ধাপ। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যান্টিজেনসহ ২৪ হাজার ৯৬৪টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১৬ জন। দৈনিক সংক্রমণের হার ১১.৬৮ শতাংশ। আর আগে গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) দুই হাজার ৪৫৮ জন শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শনাক্তর হার ছিল আট দশমিক ৯৭ শতাংশ।
এদিন মৃত্যুর সংখ্যাও বেড়েছে। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন আরও চারজন। আগের দিন দুইজন মৃত্যুর খবর এসেছিল। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ১১১ জনে।
বুধবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে এ পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছেন ১৬ লাখ এক হাজার ৩০৫ জন। মোট শনাক্তের হার ১৩.৬৩ শতাংশ।
এদিন করোনা থেকে সেরে উঠেছেন ২৬৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৬৫৩ জন। প্রতি একশ’ জন শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯৬.৯০।
এদিন মারা যাওয়াদের দুইজন পুরুষ এবং দুইজন নারী। তাদের মধ্যে তিনজন সরকারি হাসপাতালে এবং একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃতদের তিনজন ঢাকা এবং একজন চট্টগ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: শনিবার থেকে আগের ভাড়াতে অর্ধেক আসন খালি রেখে চলবে বাস
দেশে করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৭৭ জন এবং নারী ১০ হাজার ১৩৪ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
একাত্তর/এসি
