বখাটেদের ছুরিকাঘাতে আহত আলোকচিত্রীর মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২২, ১২:২৬ পিএম

বাড়ির সামনে নেশার আখড়া দেখে প্রতিবাদ করায় বখাটের ছুরিকাঘাতে খুন হয়েছেন সাভারের আড়াপারা এলাকার আলোকচিত্রী কৃষ্ণ সরকার। এ ঘটনায় মামলা হলেও মূল ঘাতকনসহ আসামীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, আড়াপাড়া জমিদার বাড়ি সংলগ্ন এলাকার মানুষেরা প্রতিনিয়ত কিশোর গ্যাং ও মাদকাসক্তদের দ্বারা নির্যাতিত হচ্ছেন। 

সোমবার (৩০ মে) কাজ শেষে ঢাকা থেকে রাত প্রায় সাড়ে দশটায় বাড়ি ফিরেন আলোকচিত্রী কৃষ্ণ  সরকার। ফেরার পথে প্রধান দরজার সামনে রাস্তায় ৮/১০ জনের একদল বখাটে নেশা করতে দেখে এর প্রতিবাদ করেন কৃষ্ণ। বাক-বিতন্ডার এক পর্যায়ে এক বখাটে ছুরি বের করে কৃষ্ণের পেটে ও বুকে পরপর কয়েকটি আঘাত করে। এরপর তাকে মুমুর্ষ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। 

বুধবার (১ জুন) ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কৃষ্ণের।

কৃষ্ণের স্ত্রী ও নীল সরকার নামে আট বছর বয়সী একটি ছেলে রয়েছে। তিন ভাইয়ের মধ্যে সে ছিল বড়।  রাজধানী মগবাজারের একটি স্টুডিওতে আলোকচিত্রী হিসেবে কাজ করতেন কৃষ্ণ সরকার। বৃহস্পতিবার সকালে নিহত কৃষ্ণের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জন কৃষ্ণকে হারিয়ে তারা অসহায় হয়ে পড়েছে৷ 

এলাকাবাসীর অভিযোগ, আড়াপাড়া জমিদার বাড়ি সংলগ্ন এলাকার মানুষেরা প্রতিনিয়ত কিশোর গ্যাং ও মাদকাসক্তদের দ্বারা নির্যাতিত। ভয়ে কখনও কেউ এসব কাজের প্রতিবাদ করেনি। প্রতিদিন এবং রাতে অপরিচিত লোকজন এসে নেশার আখড়া বসায় এসব স্থানে। কৃষ্ণ এর প্রতিবাদ করায় তাঁকে নির্মমভাবে জীবন দিতে হলো। দ্রুত আসামীদের গ্রেপ্তার দাবী করছেন তারা।

একাত্তর/এআর

রাজধানীর শ্যামলীর বাসিন্দা ও দেশের বিশিষ্ট মেডিসিন ব্যবসায়ী মো. রফিক উল্লা ভূঁইয়ান আর নেই। শনিবার (২৭ জুন) সন্ধ্যা ছয়টার শ্যামলীর রিং রোডের নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার...
মরহুম শাহ সুফি হযরত মাওলানা খাজাবাবা ফরিদপুরি (রহ.) পীর সাহেব আটরশির জ্যেষ্ঠ কন্যা আনোয়ারা কোহিনুর বেগম মারা গেছেন।
চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর