একের পর এক অভিযানেও উন্নতি নেই চালের বাজারে

আপডেট : ০৪ জুন ২০২২, ০৮:১১ পিএম

একদিনের ব্যবধানে রাজধানীর মিরপুরে শাহ আলী মার্কেটের চালের আড়তে আবারও অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কিন্তু পরিস্থিতির কোন উন্নতি হয়নি।

এদিনের অভিযানেও মিলেছে, আগের কেনা চাল বেশি দামে বিক্রির অভিযোগ। তাই চারটি প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিদিন রাজধানীর কোনো না কোনো চালের বাজারে অভিযানে নামছে জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

কিন্তু তাতেও নিয়ন্ত্রণে আসছেনা ব্যবসায়ীদের কারসাজির প্রবণতা। যেমন মিরপুর এক নম্বরের শাহ আলী মার্কেটের চালের আড়ত।

একদিন আগেও এই বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার। সেদিন মূল্য তালিকায় হালনাগাদ দাম না থাকা ও পুরনো চাল বেশি দামে বিক্রির অভিযোগে জরিমানা করা হয়।

শনিবারের অভিযানেও মিলেছে একই চিত্র। প্রায় সবকটি আড়তেই মিলেছে ভোক্তা ঠকানোর কোন না কোন কারসাজি। কেউ মূল্য তালিকায় দিচ্ছেন পুরনো দাম।

কেউ আগের কেনা চাল বিক্রি করছেন নতুন বাড়তি দামে। আবার কেউ একই চাল বিক্রি করছেন দুই রকম দামে। যদিও তাদের অভিযোগটা মিল মালিকদের বিরুদ্ধে।

এসব অভিযোগ চার প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে, চালের দাম শিগগিরই নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন ভোক্তার কর্মকর্তারা।

ভোক্তা অধিকারের পাশাপাশি চালের বাজারে নজরদারি চালাতে মাঠে নেমেছে খাদ্য মন্ত্রনালয়ও। আগারগাও ও মহাখালীতে চলেছে তাদের অভিযান।

আমতলির বাজারে ক্রয় রশিদ দেখাতে না পারা ও মূল্য তালিকা না থাকায় কয়েকজন দোকানিকে জরিমানা করা হয়েছে।


একাত্তর/এসএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর