সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বিজেসি’র উদ্বেগ

আপডেট : ০৮ জুন ২০২২, ০৪:০২ পিএম

রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় স্থানীয় পত্রিকা দৈনিক পার্বত্য চট্রগ্রাম ও পাহাড়২৪ডটকমের সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি আজ সকালে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরেক গণমাধ্যম কর্মী, ডিবিসি নিউজের সিনিয়র প্রযোজনা নির্বাহী আব্দুল বারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

পরপর এ দুটো ঘটনা আগের আরো বহু ঘটনা এবং পরিস্থিতির কারণে অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় থাকা গণমাধ্যম কর্মীদের উদ্বেগ আরো বাড়িয়ে দিয়েছে বলে মনে করছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

বুধবার (৮ জুন) সংগঠনটির চেয়ারম্যান রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বারীর মর্মান্তিক মৃত্যুতে বিজেসি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছে এবং বর্বরোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছে।

এতে আরো বলা হয়, ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে বিজেসি মনে করে আইনটি প্রয়োগের চেয়ে সাংবাদিকদের হয়রানিসহ অপপ্রয়োগই বেশি হচ্ছে, যে সম্পর্কে সরকার এবং প্রশাসন অবগত। মাত্র এক সপ্তাহ আগে গত ৩১ মে সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেছিলেন- ‘এ আইনে মামলা হলে সঙ্গে সঙ্গে কাউকে যেন গ্রেপ্তার না করা হয়, আমরা সেই ব্যবস্থা নিয়েছি।’

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে গত এপ্রিলে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) -আইনটি প্রয়োগে তার বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে এসব আশ্বাস বা নির্দেশনার কোনো প্রয়োগ দেখা যাচ্ছেনা।

আরও পড়ুন: অবশেষে ৮৭ ঘণ্টা পর নিভল সীতাকুণ্ডের আগুন

এতে আরো যোগ করা হয়, বিজেসি আইনটির স্বাধীন সাংবাদিকতা পরিপন্থী বলে ইতোমধ্যেই চিহ্নিত ধারাগুলো সংশোধন দাবি করছে, যা বিবেচনার আশ্বাস আইনমন্ত্রী সচিবালয়ের ওই অনুষ্ঠানে দিয়েছিলেন। বিজেসি আশা করছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আশ্বাস ও প্রতিশ্রুতি রক্ষা এবং সাংবাদিকদের উদ্বেগ দূর করবেন।


একাত্তর/আরএ

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
দেশের সম্প্রচার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) তাদের ১৮ জন সদস্যের হাতে ‘আফজালুর রহমান স্বাস্থ্য বীমা’-র চেক তুলে দিয়েছে। সদস্যদের স্বাস্থ্য, সুরক্ষা ও কল্যাণে...
গণমাধ্যমকর্মীদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং চাঁপাইনবাবগঞ্জের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয়ে নতুন নেতৃত্ব বেছে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জার্নালিস্ট ফোরাম, ঢাকা...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর