হাসপাতালের দ্বিতীয় তলা থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৩ জুন ২০২২, ১২:৫৫ এএম

বন্ধুর বোনকে রক্ত দিতে এসে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ জুন) রাত সাড়ে আটটায় এই দুর্ঘটনাটি ঘটে।  

জানা গেছে, নিহতের নাম শাহরিয়ার শুভ (২৪)। তিনি সাভার গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের (আইটি) স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।  

হাসপাতালে নিয়ে আসা নিহতের বন্ধু মো. রাকিব হোসেন জানান, আমার ছোট বোন তানজিলা (১৬) বাতজ্বরজনিত কারণে হাসপাতালে ২০ দিন ধরে ভর্তি রয়েছেন। ছোট বোনের জন্য ব্লাড দিতে বন্ধু শুভ সাভার থেকে আসেন। দ্বিতীয় তলায় ব্লাড দেওয়া শেষে বসেছিল শুভ। এসময় আমি পাঁচ তলায় বোনের কাছে বিদায় নিতে যাই, শুভর সঙ্গে সাভার ফিরবো বলে‌।  

তিনি জানান, পরে শুনতে পাই দ্বিতীয় তলা থেকে হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেছে শুভ। পরে সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত দশটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শুভ সাভারের উলাইলের বাসিন্দা সৌদি প্রবাসী গোলাম মাওলা রিপনের ছেলে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায়। দুই ভাইয়ের মধ্যে শুভ ছিল বড়।  ‌

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শুভর মরদেহটি মর্গে রাখা হয়েছে।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর