পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ট্রাফিক নির্দেশনা

আপডেট : ২৫ জুন ২০২২, ০৯:৩১ এএম

শনিবার উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা সেতু। উদ্বোধন উপলক্ষে মুন্সীগঞ্জ ও মাদারীপুর এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে পুলিশ। অতিথিদের গাড়ি চলাচলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ট্রাফিক নির্দেশনা সবাইকে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

অনুষ্ঠানস্থলে নির্ধারিত সময়ে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে ঢাকা মহানগর থেকে যাত্রা শুরুর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। শুক্রবার (২৪ জুন) বিশেষ এই ট্রাফিক নির্দেশনা ঘোষণা করে বাংলাদেশ পুলিশ।

ঢাকা থেকে মাওয়ার গমনাগমন রুট

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউমার্কেট এলাকা থেকে আসা আমন্ত্রিত অতিথিরা ঢাকা মেডিকেল কলেজ-সংলগ্ন চানখাঁরপুল (নিমতলী) মেয়র হানিফ ফ্লাইওভারে প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড় টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

গুলিস্তানের জিরো পয়েন্ট (বঙ্গবন্ধু অ্যাভিনিউ) থেকে আসা আমন্ত্রিত অতিথিরা জিরো পয়েন্ট-গুলিস্তান আহাদ বক্স-সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড়-টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

মতিঝিল শাপলা চত্বর ও ইত্তেফাক থেকে আসা অতিথিরা শাপলা চত্বর-ইত্তেফাক ক্রসিং-হাটখোলা মোড়সংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড়-টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

কমলাপুর, টিটিপাড়া থেকে আসা অতিথিরা কমলাপুর, টিটিপাড়া ক্রসিং-গোলাপবাগ মোড়-ইনগেটসংলগ্ন মেয়র হানিফ ফ্লাইওভারের প্রবেশমুখ-যাত্রাবাড়ী অংশের বাঁ লেন-ধোলাই পাড়-টোলপ্লাজা-ধোলাই পাড় ক্রসিং-জুরাইন ফ্লাইওভার-বুড়িগঙ্গা সেতু-মাওয়া এক্সপ্রেস দিয়ে যাবেন।

কাঁঠালবাড়িতে অনুষ্ঠিত সমাবেশে অংশগ্রহণকারীদের নির্দেশনা

রাজশাহী বিভাগের রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট জেলা এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও নীলফামারী জেলা সড়কের যানবাহন লালনশাহ সেতু অথবা যমুনা সেতু ব্যবহার করবে। তবে প্রতিকূল আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পারাপার ব্যাহত হতে পারে। তাই লালনশাহ সেতু ব্যবহার করা সমীচীন হবে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান জেলা সড়কের যানবাহনগুলো চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট ব্যবহার করবে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলা থেকে আসা যানবাহনগুলো ঢাকা মহানগরে প্রবেশের পরিবর্তে কালিয়াকৈর-নবীনগর-পাটুরিয়া হয়ে গমনাগমন করবে।

মুন্সিগঞ্জে উদ্বোধনী অনুষ্ঠানে আসা অতিথিদের জন্য নির্দেশনা

লাল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে গমনের আগে বাঁয়ের লেন ব্যবহার করবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য পদ্মা সেতু (উত্তর) থানার পূর্বে অবস্থিত রেলসেতুর নিচে মাঠে গমন করবে। নীল স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে প্রবেশের পূর্বে মধ্যের লেন ব্যবহার করবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য চন্দ্রের বাড়ি চৌরাস্তাসংলগ্ন ওয়ারী স্কুলের মাঠে গমন করবে। সবুজ স্টিকারযুক্ত অতিথিদের গাড়ি ড্রপিং পয়েন্টে গমনের আগে ডানের লেন ব্যবহার করবে এবং গাড়ি পার্কিংয়ের জন্য মাওয়া-শিমুলিয়া ফেরিঘাটে গমন করবে।

মুন্সিগঞ্জ থেকে কাঁঠালবাড়ির জনসমাবেশে অংশগ্রহণকারীদের জন্য নির্দেশনা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস রোড ব্যবহার করে ছনবাড়ি থেকে বাঁয়ের রোড ব্যবহার করে সিরাজদিখানগামী রোডে গমন করবেন। সিরাজদিখানগামী রোডের কুসুমপুর বাজার থেকে ডানে প্রবেশ করে নওপাড়া হয়ে লৌহজং থানার সামনে দিয়ে শিমুলিয়া মোড় ও মাওয়া চৌরাস্তা হয়ে পুরোনো মাওয়া ফেরিঘাটে গমন করবেন। মাদারীপুরের শিবচরে (কাঁঠালবাড়ি) অনুষ্ঠিত জনসমাবেশে অংশগ্রহণকারী অতিথিদের সকাল ৮টার আগেই পুরোনো মাওয়া ফেরিঘাটে প্রবেশ করার জন্য অনুরোধ করা হলো। সকাল সাড়ে ৯টা পর্যন্ত লঞ্চে চলাচল করতে পারবেন।

বিধিনিষেধ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পদ্মা সেতুর সঙ্গে সংযুক্ত মহাসড়কে কাভার্ড ভ্যান এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে। এ পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর এলাকা থেকে মুন্সিগঞ্জ জেলার মাওয়াগামী কাভার্ড ভ্যান ও ট্রাক ২৪ জুন সকাল ৬টা থেকে ২৬ জুন সকাল ৬টা পর্যন্ত পাটুরিয়া দৌলতদিয়া এবং চাঁদপুর-শরীয়তপুর রুটে ফেরিতে চলাচলের জন্য অনুরোধ করা হলো।


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর