পশুর হাটে অনিয়ম রোধে কঠোর থাকবে পুলিশ

আপডেট : ২৯ জুন ২০২২, ০৩:৩৪ পিএম

দেশজুড়ে কোরবানির পশুর হাটে যে কোন অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

তিনি জানান, প্রতিবারের মতো এবারও সারাদেশে কোরবানি পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যে কোন অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে আইনশৃঙ্খলা বাহিনী। 

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। মন্ত্রী বলেন, এবার সারাদেশে প্রায় সাড়ে চার হাজার পশুর হাট বসতে যাচ্ছে। সবগুলো হাটেই নিরাপত্তা থাকবে। 

আসাদুজ্জামান খান, পশুর হাটে চাঁদাবাজিসহ সব ধরনের অপচেষ্টার ব্যবস্থা নেয়া হবে। ক্রেতা ও বিক্রেতা উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা হবে। সব হাটেই নজরদারি থাকবে। 

সেই সঙ্গে করোনার ঊর্ধ্বগতির কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলছে হবে। এ বিষয়ে হাট কর্তৃপক্ষকে ব্যবস্থাকে নিতে হবে। 

কোরবানির পশুর কাঁচা চামড়া পাচাররোধে কঠোর থাকবে প্রশাসন উল্লেখ করে তিনি জানান, সীমান্ত ও সড়কে এ ব্যাপারে কঠোর নজরদারি চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এবারের ঈদুল আযহায় সারাদেশে ৪৫ হাজার ঈদগাহ আর ৫০ হাজার মসজিদে ঈদের নামাজ হবে। ঈদের নামাজে সবাইকে মাস্ক পরতে হবে।

তিনি আরও জানান, পোশাক শ্রমিকদের বেতন ঈদের আগে পরিশোধ করতে মালিকরা একমত হয়েছেন। সেই সঙ্গে ধাপে ধাপের ছুটি দেয়ার জন্যও বলা হয়েছে। 

এছাড়াও সাভারে শিক্ষককে পিটিয়ে হত্যা ও নড়াইলে শিক্ষককে প্রকাশ্যে জুতার পালা পরানোর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

আসাদুজ্জামান খান বলেন, কতটুক নৈতিক অবক্ষয় হলে এমন হয় তা প্রমাণিত। সাভারের ঘটনায় অভিযুক্ত ছাত্রের বাবাকে ধরা হয়েছে, পরবর্তী করণীয় সব কিছুই করা হবে।

আরও পড়ুন: ডেসকোর প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ থাকবে দুদিন

নড়াইলের ঘটনায় সরকার দুঃখিত উল্লেখ করে তিনি বলেন, অতিরিক্ত মানুষের কারণে পুলিশ ও মাঠ প্রশাসন প্রথমেই করণীয় বুঝতে পারেনি। ঘটনার বিশদ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। 

সেই সঙ্গে না জেনে না বুঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন কিছু না লিখতে ব্যবহারকারী সবার প্রতিও অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর