বড় ভাইয়ের মৃত্যুতে হাজী সেলিম প্যারোলে মুক্ত

আপডেট : ০১ জুলাই ২০২২, ০৪:৩৩ পিএম

বড় ভাই হাজী কায়েসের জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। 

শুক্রবার (১ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকালে রাজধানীর শ্যামলীতে মারা যান হাজী কায়েস (৭২)। ভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে হাজী সেলিম প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। 

এ প্রসঙ্গে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাজী সেলিমকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২২ মে দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান আদালত। চিকিৎসার জন্য ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন তিনি।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর