একদিনে করোনায় দুই মৃত্যু, শনাক্তের হার ১১.৫৫

আপডেট : ১৫ জুলাই ২০২২, ০৬:২৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন এক হাজার ৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জনে।

শুক্রবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৫ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগেরদিন এ হার ছিল ১১ দশমিক ৮৯ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ২২৫ জনে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৯৫৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন। এসময় ৯ হাজার ১৩০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ১০০টি নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি আরও ৩১ ডেঙ্গু রোগী

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শুক্রবার বিকেলের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৮২ হাজার ৬৮৩ জনের। সুস্থ হয়েছেন ৫৩ কোটি ৭১ লাখ ১৭ হাজার ৬৪২ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ৫৬ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার ৯৯৮ জন। 


একাত্তর/এসজে

এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর