‘একটি দেশের জন্য গান’ প্রামাণ্যচিত্রের প্রদর্শনী ২২ জুলাই

আপডেট : ১৯ জুলাই ২০২২, ০১:৫২ পিএম

প্রথমবারের মতো ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’ এর প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। আগারগাঁও এর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে আগামী ২২ জুলাই শুক্রবার, বিকাল পাঁচটায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের সময় বিদেশী বন্ধুদের পাশে এসে দাঁড়ানোর অসাধারণ একটি অধ্যায় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’। ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের অনুরোধে ঐতিহাসিক সেই কনসার্টের আয়োজন করেছিলেন দুনিয়াজোড়া সাড়া জাগানো ব্যান্ডদল দ্য বিটলসখ্যাত জর্জ হ্যারিসন। 

১৯৭১ সালের ১ আগস্ট, রোববার, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিশ্বখ্যাত ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সেই কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল। সাড়া জাগানো সেই কনসার্টের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরনার্থী হওয়া মানুষদের পাশে দাঁড়ানো। এ ছাড়া কনসার্টের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমতও তৈরি করতে চেয়েছিলেন আয়োজকরা। 

বিশ্বের ইতিহাসে প্রথম বড় কোন চ্যারিটি সেই আয়োজনকে ঘিরে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন লেখক ও সাংবাদিক শামীম আল আমিন। ‘ফ্রেন্ডস অব ফ্রিডম’ এর ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্রটি এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ কয়েকটি স্টেটে প্রদর্শিত হলেও, এই প্রথম ঢাকার দর্শকরা এটি দেখার সুযোগ পাচ্ছেন। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫১ বছর পূর্তিকে সামনে রেখে এমন আয়োজন। আর এতে যোগ দিতে এরিমধ্যে নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছেছেন নির্মাতা শামীম আল আমিন।

প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী উপলক্ষ্যে একটি আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ ও মুক্তিযুদ্ধে বিদেশী বন্ধুদের অবদান’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। 

image

এছাড়া বিশেষ অতিথি থাকবেন খ্যাতিমান অভিনেতা, সাবেক সংস্কৃতি মন্ত্রী ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খ্যাতিমান কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। 

প্রামাণ্যচিত্রটির পরিচালক শামীম আল আমিন বলেন, ‘আমাদের ত্যাগ, বেদনা, গৌরব আর বিজয়ের প্রতীক মুক্তিযুদ্ধ জাদুঘর। অনবদ্য আর অসাধারণ কারুকার্যে গড়ে ওঠা এই ভবনটি যেনো ইতিহাসের সেরা একটি বই। যেখানে রক্তের অক্ষরে লেখা রয়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথামালা। সেখানে প্রামাণ্যচিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে, এটা ভীষণ আবেগের এক অনুভূতি।” তিনি আরও বলেন, “এই প্রথম বাংলাদেশে প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী হচ্ছে, এটা ভেবেও ভালো লাগছে। হয়তো ভবিষ্যতে আরও অনেকগুলো প্রদর্শনী অনুষ্ঠিত হবে।”   

নিউইয়র্কের ফ্রেন্ডস অব ফ্রিডমের আয়োজনে এই অনুষ্ঠানে সার্বিক সহায়তা দিচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রটির নির্মাণ কাজে যুক্ত থাকা কলাকুশলীদের সম্মাননা জানানো হবে। 

image



একাত্তর/এআর

বিশ্বের সর্ববৃহৎ ডার্মাটোলজি প্রদর্শনী ‘দুবাই ডার্মা-২০২৫’ এ অংশ নিয়েছে মেডিকেটেড স্কিনকেয়ার ব্র্যান্ড সিওডিল। ত্বক সুরক্ষায় ডক্টর রেকমেন্ডেন্ট এই ব্র্যান্ডের পণ্যের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী।
শিল্পকলা একাডেমিতে শুরু হতে যাচ্ছে শিল্পী মো. জহিরুল ইসলামের প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী ‘ব্যঞ্জনার প্রজ্বালন’। একুশের চেতনাকে ধারণ করে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটায় এর উদ্বোধন হবে জাতীয়...
‘সেমস-গ্লোবাল ইউএসএ’-এর আয়োজনে আগামী ৯ মে, আইসিসিবিতে একযোগে শুরু হচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স, হেলথ ট্যুরিজম, ফুড অ্যান্ড এগ্রো বাংলাদেশ ২০২৪।
ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদে ঢাকার দৃক গ্যালারিতে শুরু হয়েছে গণহত্যা বিরোধী প্রতিবাদী ও সংহতি কার্টুন প্রদর্শনী। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন ও দৃক পিকচার লাইব্রেরি যৌথভাবে এই...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর