বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান বন্ধের নির্দেশ পলকের

আপডেট : ২০ জুলাই ২০২২, ০১:৩৯ পিএম

বিদ্যুৎ সাশ্রয়ে অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এসি বন্ধ রাখতে আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিভাগের সভাকক্ষে আয়োজিত পূর্বে নির্ধারিত সভায় সীমিত লাইট জ্বালিয়ে সভা পরিচালনার জন্য নির্দেশনা দেন তিনি।

মঙ্গলবার (১৯ জুলাই) সকাল সাড়ে আটটায় বিদ্যুৎ খরচ কমিয়ে আনতে সরকারের বিদ্যুৎ সাশ্রয়ী কর্মসূচির অংশ হিসেবে আইসিটি টাওয়ারের পরিদর্শন করে তিনি এ নির্দেশনা দেন। 

এসময় তিনি বলেন, যেসব কক্ষে বাইরে থেকে আলো আসার ব্যবস্থা রয়েছে, সেই কক্ষ গুলোতে বাতি নিভিয়ে পর্দা সরিয়ে দিনের আলো ব্যবহার করতে হবে। এসি ব্যবহার সীমিত ও সম্ভাব্য ক্ষেত্রে বন্ধ রেখে এবং অফিসের কাজ পরিচালনায় এসি ২৫ ডিগ্রির ঘরে রাখার জন্য দপ্তর প্রধান ও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পলক।

পলক আরও বলেন, বিদ্যুৎ ও ব্যয় সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এক মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছি। তবে সে কাজটি নিজের ঘর থেকে শুরু করা দরকার। আর সেজন্য নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার, ঢাকা থেকে রেল চলাচল শুরু

তিনি বলেন, আমরা হিসাব করে দেখেছি আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব। তিনি আমাদের মূল্যবান জাতীয় সম্পদ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইন্দোনেশিয়া সরকারের বহুল প্রচারিত ও কোটি কোটি ডলার বাজেটের 'বিনামূল্যের খাবার' কর্মসূচির অধীন বিতরণ করা খাবার খেয়ে নতুন করে কেন্দ্রীয় জাভায় ৭৭৭ জন শিক্ষার্থী ও শিক্ষক তীব্র খাদ্যা বিষক্রিয়ায়...
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর