রনির অভিযোগে সহজকে কঠিন জরিমানা

আপডেট : ২০ জুলাই ২০২২, ০৯:৪৩ পিএম
রেলওয়ের অব্যবস্থাপনা, যাত্রী হয়রানি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মহিউদ্দিন হাওলাদার ওরফে রনির করা অভিযোগ প্রমাণিত হওয়ায় সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। এ জরিমানার ২৫ শতাংশ অর্থ পাবেন ভুক্তভোগী রনি।
বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে সহজ ডট কমের প্রতিনিধি ও রনির উপস্থিতিতে এ শুনানি অনুষ্ঠিত হয়। এসময় রনির অভিযোগের সত্যতা পাওয়ায় সহজ ডটকমকে ভোক্তা আইনের ৫৭ ধারায় এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্তে প্রমাণিত হয়েছে টিকিট বিক্রিতে সহজের অব্যবস্থাপনা রয়েছে। সহজ যাত্রী হয়রানি করে টিকেট না দিয়েই টাকা কেটে নিচ্ছে বলে জানান কর্মকর্তারা। তাই সহজকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। রেল অফিসারদেরও জবাবদিহিতার জন্য দ্রুতই ডাকা হবে। 
গত সাত জুলাই থেকে রেলওয়ের অব্যবস্থাপনা, যাত্রী হয়রানির প্রতিবাদে ছয় দফা দাবিতে হাতে শিকল বাঁধা অবস্থায় কমলাপুর রেলস্টেশনে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি।
শুরুতে একা আন্দোলন করলেও পরে তার বন্ধু, সহপাঠীসহ বেশ কয়েকজন শিক্ষার্থীও অবস্থান নেন। কদিন ধরে সেখানে তারা গান, কবিতা, পথনাটকের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন।
জানা গেছে, রেলের দুর্নীতি ও অনিয়ম নিয়ে এরইমধ্যে ভোক্তা অধিদপ্তরে দুটি অভিযোগও দায়ের করেন রনি।
এদিকে বুধবার (২০ জুলাই) রনির কমলাপুর রেলস্টেশনে অবস্থানের বিষয়টি নজরে এনেছেন হাইকোর্ট। 
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের বেঞ্চ রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চেয়েছেন কেন রনির রেলস্টেশনে অবস্থান করছেন।
আদালত বলেন, কমলাপুর রেলস্টেশনে একজন ছেলে দিনের পর দিন অবস্থান করছেন, পত্র-পত্রিকা, ফেসবুক, ইউটিউব সবখানে বিষয়টি ভাইরাল এবং আলোচনা হচ্ছে। খোঁজ নিয়ে দেখুন সমস্যা সমাধান করা যায় কি না। প্রয়োজনে রেল মন্ত্রণালয় ও দুদকের কাছে সমাধান কি তা জানতে চান। 

একাত্তর/এসি
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর