রাজধানীর একাধিক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬ হাজার ৮৮০ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন ও ৬ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: কানাডায় বন্দুক হামলা, সন্দেহভাজন হামলাকারীসহ নিহত তিন
ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (২৫ জুলাই) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৬ টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।
চলতি মাসে ডিএমপি'র নিয়মিত অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মাদক মামলায় কয়েকশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
একাত্তর/আরবিএস
