ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে নিহত এক

আপডেট : ২৮ জুলাই ২০২২, ১০:৪৪ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ইমন (২০) ও জয় (১৯) নামে দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেন, সমবয়সী স্থানীয় যুবকরা।

সহপাঠী ও বন্ধুরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০.৪৫ ইমনকে মৃত ঘোষণা করেন।

বুধবার (২৭ জুলাই) দিনগত রাত পৌনে দশটার দিকে এ ঘটনাটি ঘটে।

আহত জয়ের বড় বোন ফারজানা আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে একই এলাকার রাসেল, রাজু এবং তপনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। কিন্তু কি নিয়ে দ্বন্দ্ব এ বিষয়ে কিছু বলতে পারব না। আজ রাতে সুযোগ পেয়ে আমার ভাই জয় এবং তাদের বন্ধু ইমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথেরি কুপিয়ে জখম করে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ইমনকে চিকিৎসক মৃত বলে জানান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তবে কি নিয়ে তাদের মধ্যে এ ঘটনাটি ঘটেছে, তা জানতে পারেনি। তাদের সাথে আসা তাদের বন্ধু নিশান এবং শাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ক্যাম্পে আনা হয়েছে তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছোড়া উদ্ধার করা হয়েছে।


একাত্তর/এআর

চিকিৎসক দম্পতি লাঞ্ছনার ঘটনায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বলেছেন, বিচারহীনতার সংস্কৃতি অপরাধ ও অন্যায়কে প্রশ্রয় দেয়।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু আয়ানের মৃত্যু নিয়ে উত্তেজনার মধ্যেই মিললো আরেক অভিযোগ। দুই ব্যবসায়ী অংশীদারকে বের করে দিয়ে তাদের বিরুদ্ধে নানান প্রতিবন্ধকতা তৈরির অভিযোগ উঠেছে...
জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শীর্ষ সন্ত্রাসীরা নিজেরা জামিন না নিয়ে অনুসারীদের জামিনে বের করে দিচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর