রাত আটটার পর দোকান বন্ধে দু’পক্ষেরই ক্ষতি, দাবি মালিকদের

আপডেট : ০১ আগস্ট ২০২২, ০৪:৪৭ পিএম

লোডশেডিংয়ের এই সময়েও ক্রেতা শূন্য রাজধানীর ৭০০’র বেশি শপিংমলে দেদারে ব্যবহার করা হচ্ছে এসি, চলন্ত সিঁড়ি আর আলোকসজ্জা। সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল ১০টা থেকে রাত আট পর্যন্ত দোকান খোলা থাকার কথা থাকলেও তা মানা হচ্ছে না।

রাজধানীর ইস্টার্ন প্লাজায় গিয়ে দেখা গেছে, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বেঁধে দেয়া সময় অনুযায়ী মার্কেটটি সকাল ১০টায় খুলেছে। কিন্তু সাড়ে ১১টা পর্যন্ত ক্রেতা উপস্থিতি একেবারেই শূন্য। যদিও সেন্ট্রাল এসি, ফ্যানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংক্রান্ত সকল সেবা চলমান। ফাঁকা অবস্থায় চলছে ৪৬০টিরও বেশি দোকানের মালিক কর্মচারী আর ক্রেতাদের ব্যবহারের জন্য চলন্ত সিঁড়িটিও।

কেবল ইস্টার্ন প্লাজা নয়, রাজধানীতে ছোট-বড়ো মিলিয়ে প্রায় ৭০০ শপিং মলের একই অবস্থা।

ব্যবসায়ীদের দাবি, সকালে ক্রেতাহীন মার্কেট চালু রেখে আটটার মধ্যে বন্ধের এ সিদ্ধান্তে ক্ষতি হচ্ছে দু’ পক্ষেরই। 

তবে জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, লাভ-ক্ষতি যাচাই না করে রাত আটটার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত সঙ্কট উত্তরণে বেশি প্রভাব ফেলবে না।

বাংলাদেশ দোকান মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বলেন,  ক্রেতা থাকুক আর না থাকুক, প্রতি মাসে বিদ্যুৎ খাতে তাদের গুণতে হয় অন্তত এক লাখ টাকা। একটি লিফট আর চলন্ত সিঁড়ি চললেও বিল আসে ৪০ হাজার টাকার মতো। বিশ্ব মন্দার জেরে বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত সময়োপযোগী হলেও তাতে কতোটুকু খরচ কমানো যাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। 

আরও পড়ুন: মোবাইল ব্যাংকিংসহ কার্ড থেকে কোটি টাকা হাতিয়ে নেয়া যুবক ধরা

এদিকে জ্বালানি বিশ্লেষক ড. শামসুল আলম বলেন, যাচাই-বাছাই ছাড়াই এ খাত থেকে বিদ্যুৎ সাশ্রয়ের সিদ্ধান্তে খুব একটা লাভ হবে না সরকারের। যদি সকালে সময়টা কমিয়ে রাতে বেশিক্ষণ বিপণী-বিতানসহ শপিংমলগুলো খোলা রাখা যায় তবে সরকার লাভবান হবে। 


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর