সমিতির মাসিক কিস্তি দিতে না পারায় গৃহবধূর আত্মহত্যা

আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১২:২৩ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে ঋণগ্রস্ত পারিবারের এক গৃহবধূ সমিতির মাসিক কিস্তি দিতে না পারায় হতাশাও অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২ আগস্ট) সন্ধ্যায় ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত গৃহবধূর নাম মোছা. রাশিদা আক্তার ডলি (৪০)। ডলি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলা মো. মিজানুর রহমান মিঠুর স্ত্রী। কর্ণফুলী গার্ডেন সিটিতে একটি কাপড়ের দোকানে চাকরি করেন মিঠু। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। যাত্রাবাড়ীর মাতুয়াইলে লতিফ ভূঁইয়া কলেজের পাশে সেলিমের বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন তারা। দুই ছেলের জননী ছিলেন ডলি এবং দুই ভাই দুই বোনের মধ্যে ডলি ছিল তৃতীয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে সেখান থেকে রাত পৌনে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার স্বামী মিজানুর রহমান মিঠু জানান, রায়েরবাগে আলাফালা সমবায় সমিতি থেকে ডলির বাবা আব্দুল রাজ্জাকের ব্যবসায়িক কাজে সাড়ে তিন লক্ষ টাকা লোন করে দিয়েছিল। তার মাসিক কিস্তি ছিল ২৭ হাজার টাকা। সেখানে প্রায় লক্ষাধিক টাকা মাসিক পরিশোধ করলেও পরবর্তীতে তার বাবার ব্যবসায়িক সমস্যার কারণে কিস্তি পরিশোধ করতে সমস্যা হচ্ছে।

তিনি আরও জানান, সকালে ওই সমিতি থেকে এক নারী টাকার জন্য বাসায় এসে ডলিকে চাপ দেয় আজ অন্তত পক্ষে ২০ হাজার টাকা তাকে সমিতিতে জমা দিতে হবে বলে রাগারাগি করে। ডলির বাবা আজ কোন ভাবেই টাকা পরিশোধ করতে পারবে না বলে জানিয়ে দেয়।

এই টাকা নিয়ে হতাশা ও অভিমানে সন্ধ্যায় সবার অগোচরে ভাড়া বাসায় ডলি সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নেন বলে দাবি করেন তিনি। 

মিজানুর আরও জানান, তার শ্বশুর আব্দুল রাজ্জাকের মশার কয়েল ও তেলাপোকার ঔষধের কারখানা রয়েছে। পূর্বে তিনি ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হন এবং তার বয়স বেশি থাকায় তাকে কেউ লোন দিবে না বলে ডলি তার বাবাকে লোন তুলে দিয়েছিল। বর্তমানে ছয় মাস যাবত ডলির বাবা আমাদের বাসায় একই সঙ্গে থাকেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর