আগামী মাস থেকে লোডশেডিং কমানোর ইঙ্গিত বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২:৪৭ এএম

আগামী মাস থেকে দেশে লোডশেডিং কমে আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিশ্ব ব্যাংকের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, আমরা বিদ্যুতের ক্ষেত্রে অনেকটা সারভাইব করেছি। এখন লোডশেডিং থেকে বেরিয়ে আসার সময় হয়েছে। আমরা আশা করছি এই মাস থেকেই আমরা যেনো লোডশেডিং থেকে বেরিয়ে আসি। এরমধ্যে বলেও দিয়েছি।

তিনি বলেন, গ্যাসের দাম পারলে আমদানি করবো। তাহলে সঙ্কট কেটে যাবে। শহরের অনেক জায়গায় ২ ঘণ্টাও লোডশেডিং হচ্ছে। আবার গ্রামে তিন থেকে চার, আবার পাঁচ ঘণ্টাও হচ্ছে। এটা কমিয়ে আনা হবে। শহরে আধা ঘণ্টা, গ্রামে আরও কমিয়ে ১-২ ঘণ্টায় আনা যায় কি না আমরা দুইদিকেই কাজ করছি। তেলের বিষয় বিহীত করার চেষ্টা করছি। আবার লোডশেডিংও এ মাসের মধ্যে কমিয়ে আনার চেষ্টা করছি। 

নসরুল হামিদ বলেন, সব দেশে অস্বাভাবিক পরিস্থিতি। জার্মানের মতো দেশ সেখানে সকল কল কারখানা ও বাসা বাড়িতে ২০ শতাংশ গ্যাস কাট করা হয়েছে। এখন আরও ২০ শতাংশ কমানো হবে। সামনে তাদের শীতকাল। তারা এখনই চিন্তায় পড়ে গেছে। ইউকেতে চিন্তা করছে রেশনিংয়ে যাবে কি না।

খনিজসম্পদ প্রতিমন্ত্রী বলেন, দামে সকলেরই প্রভাব পড়েছে। শুধু আমাদের মতো ছোট দেশ না। সারা বিশ্বের সকল দেশকেই এটার প্রভাব পোহাতে হচ্ছে। এটা সকলকে বুঝতে হবে। এটা দীর্ঘমেয়াদী না, স্বল্পমেয়াদী। বিশ্বের পরিস্থিতি স্বাভাবিক হলেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে। এজন্য সকলের সহযোগিতা দরকার। সকলের সহযোগিতা পেলে সংকট উত্তরণ সম্ভব।

আরও পড়ুন: জ্বালানির দাম বাড়ানোকে ‘মরার ওপর খাড়ার ঘা’ বললো বিএনপি

নসরুল হামিদ বলেন, দাম সমন্বয়ের কথা আগে ঘোষণা দিলে সমস্ত পেট্রোল পাম্প তেল মজুদ করে রাখতো। যে পাম্প বন্ধ রেখে তেল দেয়নি তাদের লিস্ট করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

তিনি বলেন, এই মাসের মধ্যে বিদ্যুতের পরিস্থিতি ভালো হয়ে যাবে। একটা মাস সবাই অনেকে কষ্ট করেছেন। অস্বাভাবিক পরিস্থিতি ছিল। সারা দেশের মানুষ একসঙ্গে কাজ করলে এ ধরণের পরিস্থিতি থেকে বের হওয়া সহজ।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর