জন্মদিনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন খুনি স্বামী

আপডেট : ১২ আগস্ট ২০২২, ০৮:৪০ পিএম

রাজধানীর পান্থপথের আবাসিক হোটেলে নারী চিকিৎসকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত রেজাউল রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানান, এ হত্যাকাণ্ড ছিলো পরিকল্পিত।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, অভিযুক্তকে মামলার পর ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র‌্যাব। তিনি গ্রেপ্তারের পর বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য র‌্যাবকে জানান।

হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ভিকটিমের মোবাইল নিয়ে যান, যাতে কোন প্রমাণ না থাকে যে তার সাথে ভিকটিমের যোগাযোগ ছিল।

তবে, সিসিটিভি ফুটেজে র‌্যাব দেখতে পায় হত্যায় ব্যবহার করা অস্ত্র অভিযুক্ত একটি ব্যাগে বহন করে। সেই ব্যাগটিও উদ্ধার করেছে র‌্যাবের অভিযানকারী দল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রেজাউল রেজা জানান, ২০১৯ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাথে পরিচয় হয় নিহত নারী চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দীকের (২৭)। পরে ২০২০ সালের অক্টোবরে পালিয়ে বিয়ে করেন তারা। এ বিয়েতে মত ছিলো না নিহত নারীর পরিবারের।

বিয়ের পর রেজা অন্যান্য আরো নারীর সাথে সম্পর্কে জড়ান, যা মেনে নিতে না পারায় নানান সময়েই জান্নাতুলের সাথে তার বিতণ্ডা হতো হত্যাকারীর। কিন্তু ভিকটিম নারী সব স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যান।

প্রেস ব্রিফিং-এ র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘেঁটে র‌্যাব অনুধাবন করতে পারছেন রেজাউল রেজা একজন কুরুচিপূর্ণ ব্যক্তি। তিনি বিকৃত মানসিকতা ধারণ করেন।

হত্যার দিন ওই নারীকে পরিকল্পিতভাবে রেজা পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট আবাসিক হোটেলে নিয়ে যান। আজ অর্থাৎ ১২ আগস্ট (শুক্রবার) ছিলো জান্নাতুলের জন্মদিন। বর্ণাঢ্যভাবে জন্মদিন পালনের প্রলোভনে ওই নারী চিকিৎসককে তিনি হোটেলে আনেন।

অভিযুক্ত জানান, শুক্রবার রাতে তারা সুন্দরভাবে জন্মদিন উদযাপন করবেন প্রলোভনে তিনি ওই নারীকে নিয়ে আসেন। কিন্তু ১০ আগস্ট বাক-বিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত রেজা তার ব্যাগ থেকে ছুরি বের করে ওই নারীকে হত্যা করে।

রেজা স্বীকার করেছেন, বেশ কিছুদিন ধরে ওই নারী চিকিৎসককে হত্যার পরিকল্পনা করছিলেন।

হত্যার পর তিনি গোসল করে অন্য জামা পরিধান করে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও পরিধানের কাপড় নিয়ে বের হয়ে আসেন। এরপর তিনি চট্টগ্রামে গিয়ে এক নিকটাত্মীয়ের সহায়তায় একটি মেসে আশ্রয় নেন।

এছাড়া তিনি কিভাবে এই ঘটনা থেকে বাঁচতে পারেন, সে জন্য একজন আইনজীবীর সাথেও পরামর্শ করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, জান্নাতুল রাজধানীর মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনি বিষয়ের একটি কোর্সে পড়াশোনা করছিলেন।

অপরদিকে রেজাউল একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন।

পুলিশ বলছে, ১০ আগস্ট সকালে স্বামী-স্ত্রী পরিচয়ে আবাসিক হোটেলটিতে উঠেছিলেন দু’জন। পরে রাত আটটার দিকে রেজাউল হোটেল থেকে বেরিয়ে যান। দিবাগত রাত ১২টার দিকে তাকে ফোন করেন হোটেলের ব্যবস্থাপক।

আরও পড়ুন: ফেক ফেসবুক আইডি থেকে কিশোরীকে ব্লাকমেইল, একজন গ্রেপ্তার

তখন রেজাউল জানান, কিছুক্ষণের মধ্যে তিনি হোটেলে ফিরবেন। গভীর রাতেও না ফিরলে হোটেল থেকে আবার তাকে ফোন দেওয়া হয়। এবারও রেজাউল জানান, তিনি ফিরে আসবেন।

এর কিছুক্ষণ পর মুঠোফোন বন্ধ করে দেন রেজাউল। এতে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হোটেলের কক্ষে গিয়ে জান্নাতুলের গলাকাটা মরদেহ দেখতে পায় তারা। তখন বিষয়টি পুলিশকে জানানো হয়।



একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর