পান্থপথে হোটেলে নারী চিকিৎসক হত্যা: ঘাতক গ্রেপ্তার

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৯:২৬ পিএম

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে নারী চিকিৎসক জান্নাতুল নাইম সিদ্দিকীকে গলা কেটে হত্যার ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতা রেজাউল করিম রেজাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রেজাউলকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে বুধবার রাতে কলাবাগান থানা পুলিশ ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে জান্নাতুল নাইম সিদ্দিকীর মরদেহ উদ্ধার করে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিষয়ক একটি কোর্সে অধ্যয়ন করছিলেন।

জানা যায়, তার বাসা রাজধানীর শাজাহানপুরে। গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। বুধবার সকাল ৮টায় রেজাউল করিম রেজা নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই আবাসিক হোটেলে উঠেছিলেন তিনি।

এ ঘটনায় নিহত জান্নাতুলের বাবা শফিকুল আলম বাদী হয়ে রেজাউল করিম ও অজ্ঞাতনামাদের আসামি করে কলাবাগান থানায় একটি মামলা করেন। ওই মামলায় রেজাউলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

এ বিষয়ে কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর সমকালকে বলেন, রেজাউল করিম রেজা নামে এক যুবকের সঙ্গে ওই চিকিৎসক হোটেল কক্ষে উঠেছিলেন। বুধবার সকাল ৮টায় তারা হোটেলটিতে চেক ইন করেন। ধারণা করা হচ্ছে সকাল ৮ থেকে ১১টার মধ্যে হত্যাকাণ্ড ঘটেছে।

তিনি আরও জানান, হত্যার পর বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে চলে যায় ওই যুবক। হোটেলের চতুর্থ তলার ৩০৫ নম্বর কক্ষে তার মরদেহ বিছানায় পড়ে ছিল। তার শরীরে একাধিক জখমের দাগ ছিল।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর