ডিবির হেফাজতে মৃত ব্যক্তির পেটে পাওয়া গেল ৩৫টি ইয়াবা

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম

পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা এক ব্যক্তির মৃত্যুর পর ময়নাতদন্তে তার পেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। মৃতের নাম ছিদ্দিক আহমেদ (৬২)।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে ময়নাতদন্তের সময় তার পেট থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করেন ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. সোহেলী মঞ্জুরি তন্নী। ইয়াবাগুলোর মধ্যে ১৫টি অর্ধগলিত ছিল।

এর আগে, নির্বাহী ম্যাজিট্রেটের উপস্থিতে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ ছিদ্দিকের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। রমনা থানার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন ছিদ্দিক। 

পরে, বুধবার (১৭ আগস্ট) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নিয়ে যাওয়া হয়। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আবার কোর্টে নিয়ে যাওয়া হয়।

পেটের পীড়ায় আবার অসুস্থ হয়ে পড়লে ছিদ্দিককে ঢামেকে নিয়ে যান মতিঝিল বিভাগের ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. এরশাদ হোসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ছিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সিদ্দিক আহমেদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ হ্নিলা ৬ নম্বর ওয়ার্ড উলু চামারী গ্রামে। এখন পর্যন্ত কেউ তার মরদেহ নিতে আসেনি।


একাত্তর/এসএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর