চলছে বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতাল

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ১০:৫৬ এএম

জ্বালানি তেল, ইউরিয়া সার, পরিবহন ভাড়া ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। সকালে রাজধানীর একাধিক এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও প্রতিবাদ সভা করা হলেও স্বাভাবিক রয়েছে ঢাকার জনজীবন। নগরীর অন্যান্য এলাকায় নেই হারতালকারীদের তেমন কোনো তৎপরতা। 

বাম গণতান্ত্রিক জোটের ডাকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা থেকে শুরু হয়ে এ হরতাল চলবে দুপুর ১২টা পর্যন্ত। 

এদিন সকাল থেকেই সড়কে চলছে গণপরিবহনসহ সব ধরনের যানবাহন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে গাড়ির সংখ্যা। উত্তরা, মিরপুর, বায়তুল মোকাররম, জিরো পয়েন্ট, গুলিস্তান, প্রেসক্লাবসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অফিসগামী মানুষের চাপ লক্ষ করা গেছে। অন্যদিকে দোকানপাট-মার্কেট খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

অন্যদিকে হরতালের সমর্থনে সকাল ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে মিছিল নিয়ে আসেন বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা। কিন্তু পুলিশের বাধায় কিছুক্ষণ পর মিছিলটি শাহবাগ মোড় ত্যাগ করেন।

image


পল্টন মোড়সহ আশপাশের এলাকায় নেতাকর্মীরা সমবেত হয়ে পিকেটিং ও প্রচারণা চালাচ্ছেন বলে জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। 

বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে জানানো হয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও মরদেহ বহনকারী গাড়ি, গণমাধ্যমের গাড়ি, ওষুধের দোকান ও খাবার হোটেল হরতালের আওতার বাইরে থাকবে।

আরও পড়ুন: ইভিএম ব্যবহারে কারো মতামত ভূমিকা রাখেনি: সিইসি

এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা বিভাগের পুলিশের সহকারী কমিশনার (পেট্রোল) বাহাউদ্দিন গণমাধ্যমে বলেন, স্বাভাবিকভাবে সবকিছু চলছে। গাড়ি, মানুষের চলাচল স্বাভাবিক আর পরিস্থিতি শান্তিপূর্ণ।


একাত্তর/আরবিএস 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর