ফাইল ছবি
বুধবার (৩১ আগস্ট) রাজধানীর কলাবাগানে মোবাইল কোর্ট পরিচালনা করে সংস্থাটি।
পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই পণ্য "চকোলেট ময়েস্ট কেক, ভেজিটেবল স্যান্ডুইচ" বিক্রি এবং বাজারজাত করায় ব্রেড এন্ড বেয়ণ্ড (ফুড এজ লিমিটেড)'কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বিএসটিআই-এর লাইসেন্সবিহীন "দই (ফার্মেন্টেড মিল্ক)" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে একই প্রতিষ্ঠানটিকে আরও পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর আল- খাব্বাজ নামের প্রতিষ্ঠানকে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়াই "স্পঞ্জ কেক" বিক্রি এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আরও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া আল-এ্যারাবিয়ান কেক এন্ড সুইটসকে পণ্য মোড়কজাতকরণ সনদ ছাড়া "সেমাই, পাউরুটি, বাটার বন, চানাচুর" বিক্রয় এবং বাজারজাত করার অপরাধে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এই মোবাইল কোর্ট বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে মোঃ ইনজামামুল হক দায়িত্ব পালন করেন।
একাত্তর/এআর
